ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্বী আবারও আলোচনায়। গত বছরের ১৫ জুলাই ছাত্রলীগের হামলায় আহত হয়ে তিনি যে সাহসী প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছিলেন, এবার সেই তন্বী অংশ নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে। তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে।
তন্বীর প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বিগছাস) নিজেদের সমর্থিত প্যানেল থেকে ওই পদে কাউকে মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকালে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের তার ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানান।
আব্দুল কাদের লিখেছেন, “তন্বী আমাদের জুলাই আন্দোলনের প্রতীক, তিনি আমাদের লড়াইয়ের অনুপ্রেরণা। তার প্রতি সম্মান জানিয়ে আমাদের প্যানেলে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদটি শূন্য রাখা হয়েছে। আমরা সর্বাত্মকভাবে তন্বীর পাশে আছি।”
এর আগে ১৪ আগস্ট নিজের ফেসবুক আইডিতে তন্বী ডাকসু নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। সেখানে তিনি লেখেন, “আমি সানজিদা আহমেদ তন্বী। গত বছরের ১৫ জুলাই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আহত হয়েছিলাম। সেই আন্দোলন ছিল ন্যায় প্রতিষ্ঠার জন্য। রক্ত দিয়েও পিছু হটি নাই, বরং নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন আরো দৃঢ় হয়েছে।”
তিনি আরো উল্লেখ করেন, নতুন ব্যবস্থার এক বছর পার হলেও শিক্ষার্থীদের অনেক প্রত্যাশা পূরণ হয়নি। এবার বিশ্ববিদ্যালয় পর্যায়ে দায়িত্ব পাওয়ার সুযোগ এসেছে। সততা, ন্যায়বোধ ও দায়বদ্ধতা থেকে তিনি শিক্ষার্থীদের স্বার্থে কাজ করার অঙ্গীকার করেছেন।
নির্বাচনী প্রচারণায় তন্বী সকল শিক্ষার্থীর দোয়া, সমর্থন ও ভোট প্রত্যাশা করেছেন:
১. গত বছরের আন্দোলনে আলোচনায় আসা সানজিদা আহমেদ তন্বী এবার ডাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
২. গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে তাকে সমর্থন জানিয়ে বিগছাস নিজেদের প্যানেল থেকে কোনো প্রার্থী দেয়নি।
৩. শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তন্বী।

দৈনিক টার্গেট 
























