স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন পদের জন্য ৮৬৪ প্রার্থীর মৌখিক পরীক্ষা চলবে ৫ দিন ধরে

৪৮তম বিসিএস মৌখিক শুরু ১৭ আগস্ট

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৫৯:২৮ অপরাহ্ন, রবিবার, ৩ আগস্ট ২০২৫
  • ২৫১ বার পঠিত হয়েছে

বাংলাদেশ সরকারী কর্ম কমিশন

৪৮তম বিসিএস (বিশেষ) এর আওতায় স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে নিয়োগের লক্ষ্যে মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

রবিবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিখিত (এমসিকিউ ভিত্তিক) পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ মোট ৮৬৪ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৭ থেকে ২১ আগস্ট পর্যন্ত।

নির্ধারিত এই পাঁচ দিনব্যাপী সাক্ষাৎকারপর্ব অনুষ্ঠিত হবে পিএসসির সদর দপ্তরে। প্রতিদিন নির্ধারিত সময় অনুযায়ী উপস্থিত থাকতে প্রার্থীদের নির্দেশনা দেওয়া হয়েছে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অবশ্যই প্রবেশপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে বলে জানিয়েছে কমিশন।

স্বাস্থ্য খাতের সংকট মোকাবেলায় বিশেষ বিসিএসের মাধ্যমে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় এই মৌখিক পরীক্ষা কার্যক্রম শুরু হচ্ছে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য ও সময়ভিত্তিক পরীক্ষার তালিকা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

কমিশনের একাধিক সূত্র জানায়, সব প্রক্রিয়া শেষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সহকারী সার্জন পদে উত্তীর্ণদের দ্রুত নিয়োগপত্র ইস্যুর পরিকল্পনা রয়েছে।

জনপ্রিয় টার্গেট

মোবাইলে কল দেওয়াকে কেন্দ্র করে নারীকে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন পদের জন্য ৮৬৪ প্রার্থীর মৌখিক পরীক্ষা চলবে ৫ দিন ধরে

৪৮তম বিসিএস মৌখিক শুরু ১৭ আগস্ট

প্রকাশ: ১০:৫৯:২৮ অপরাহ্ন, রবিবার, ৩ আগস্ট ২০২৫