নতুন একটি লোকজ ধারার গানে মডেল হয়ে ফের আলোচনায় এসেছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ সুবাহ শাহ হুমায়রা। ‘কালকে টুনির বিয়া’ শিরোনামের এই গানে তার প্রাণবন্ত উপস্থিতি, নৃত্য ও অভিব্যক্তি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে।
Thank you for reading this post, don't forget to subscribe!গানটি সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে এবং মুক্তির পরপরই ভাইরাল হতে শুরু করে। এতে তুলে ধরা হয়েছে এক বাঙালি মেয়ের বিয়ের আগের দিনের আনন্দ, উৎকণ্ঠা ও রঙিন আবেগ, যা নিপুণভাবে ফুটিয়ে তুলেছেন সুবাহ। গানের রঙচঙে সেট ডিজাইন, মেলোডি আর গ্রামীণ ভাবনার সঙ্গে তার চঞ্চল উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে।
গানের ভিডিওটি পরিচালনা করেছেন শুভ্র মেহরাজ। তিনি জানান, “গানটির জন্য এমন একজন মুখ দরকার ছিল, যিনি শুধু সৌন্দর্যে নয়, অভিব্যক্তিতেও গল্পটা বলতে পারেন। সুবাহ ছিলেন সেই নিখুঁত পছন্দ।”
গানটির কথা ও সুর করেছেন প্রমিত কুমার, কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রমিত কুমার। সুবাহকে বিয়ের আগের দিনের চঞ্চলতা আর একধরনের আবেগ মিশে আছে, যা দর্শক-শ্রোতাদের সহজেই ছুঁয়ে যাচ্ছে।
সুবাহ বলেন, “এই গানের গল্প, পরিবেশনা আর বিয়ের আগের মেয়েদের সেই নির্দোষ আনন্দের মুহূর্তগুলো আমাকে খুব টেনেছে। চরিত্রটা যেন নিজের কাছের কেউ ছিল।”
অনেকেই বলছেন, নাটকের বাইরে মিউজিক ভিডিওতেও সুবাহ নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিলেন। ভক্তদের মন্তব্য, “গানটা যতটা ভালো, ততটাই হৃদয়ছোঁয়া সুবাহর এক্সপ্রেশন। চোখ ফেরানো যায় না।”
বর্তমানে গানটি ট্রেন্ডিং তালিকায় উঠেছে এবং লক্ষ ভিউয়ের দিকে দ্রুত এগোচ্ছে।


















