আন্তর্জাতিক উৎসব মাতিয়ে এবার দেশীয় প্রেক্ষাগৃহে আসছে মেহজাবীনের প্রথম সিনেমা ‘সাবা’

মেহজাবীনের প্রথম সিনেমা ‘সাবা’ আসছে প্রেক্ষাগৃহে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৩৮:০৫ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৮১ বার পঠিত হয়েছে

জনপ্রিয় ছোটপর্দার অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে সিনেমায় দেখা গিয়েছিল গত বছর ‘প্রিয় মালতী’ দিয়ে। তবে তার অভিনীত প্রথম চলচ্চিত্র আসলে ‘সাবা’। দীর্ঘদিন বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে ঘুরে বেড়ানো এই সিনেমা এবার আসছে দেশের দর্শকের জন্য।

গতকাল নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে মেহজাবীন জানান, শিগগিরই বড় পর্দায় মুক্তি পাবে তার প্রথম সিনেমা ‘সাবা’। ছবিটি নির্মাণ করেছেন পরিচালক মাকসুদ হোসেন। তিনি গণমাধ্যমে জানিয়েছেন, মুক্তির সব প্রস্তুতি সম্পন্ন, শুধু বাকি আনুষ্ঠানিক ঘোষণা। পরিকল্পনা রয়েছে সেপ্টেম্বরের শেষ ভাগ বা অক্টোবরের শুরুর দিকেই দর্শক ‘সাবা’ দেখতে পারবেন প্রেক্ষাগৃহে।

গল্পে সংগ্রামী সাবা সিনেমার কাহিনিতে দেখা যাবে এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে সাবার জীবনসংগ্রাম। বাবা নেই, আর মা শিরিন দুর্ঘটনার পর থেকে হুইলচেয়ারে শয্যাশায়ী। পরিবারের ভরসা কেবল সাবা। মায়ের চিকিৎসা আর সংসার চালাতে গিয়ে নিজের ক্যারিয়ার গুছিয়ে তুলতে পারেনি সে। হঠাৎ মায়ের হার্ট অ্যাটাক হলে চিকিৎসক জানান জরুরি অস্ত্রোপচার প্রয়োজন। অর্থকষ্টে দিশেহারা সাবা তখন কীভাবে মাকে বাঁচাবে সেই প্রশ্নই সিনেমার মূল টানাপোড়েন।

উৎসব থেকে প্রেক্ষাগৃহে ২০২৪ সালের সেপ্টেম্বরে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রথম প্রদর্শিত হয় ‘সাবা’। এরপর একে একে বুসান, রেড সি, গথেনবার্গ, সিডনি, রেইনডান্সসহ বিশ্বের নানা প্রখ্যাত উৎসবে প্রদর্শিত হয়েছে ছবিটি। এবার সেই আন্তর্জাতিক অভিজ্ঞতার পর দেশে আসছে সিনেমাটি।

চলচ্চিত্রটিতে মেহজাবীনের সঙ্গে অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার। নির্মাতার আশা, গল্পনির্ভর এই কাজ দেশীয় দর্শকের হৃদয় ছুঁয়ে যাবে।

আন্তর্জাতিক উৎসব মাতিয়ে এবার দেশীয় প্রেক্ষাগৃহে আসছে মেহজাবীনের প্রথম সিনেমা ‘সাবা’

মেহজাবীনের প্রথম সিনেমা ‘সাবা’ আসছে প্রেক্ষাগৃহে

প্রকাশ: ১০:৩৮:০৫ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫