রবিবার , 29 সেপ্টেম্বর 2024 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. প্রযুক্তি
  9. বাণিজ্য
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. বিশ্বজুড়ে
  13. মতামত
  14. রাজনীতি
  15. রাজশাহী

অভিনেত্রী কোটিপতি মন্ত্রীর প্রেমে ঘর ছেড়ে

প্রতিবেদক
দৈনিক টার্গেট
সেপ্টেম্বর 29, 2024 8:27 অপরাহ্ন

কুট্টি রাধিকা দক্ষিণী সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী। তবে সিনে জীবনকে ছাপিয়ে ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচিত তিনি। কারণ, কর্নাটকের রাজনীতিবিদ ও প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীকে বিয়ে করেছেন এই অভিনেত্রী।

Thank you for reading this post, don't forget to subscribe!

বিয়ের সময় রাধিকা এইচডি কুমারস্বামীর থেকে প্রায় ২৭ বছরের ছোট ছিলেন। এটি ছিল তাদের দু’জনেরই দ্বিতীয় বিয়ে। এইচডি কুমারস্বামীর প্রথম বিয়ে অনিতার সঙ্গে ১৯৮৬ সালে হয়েছিল, যেখানে রাধিকার প্রথম বিয়ে হয়েছিল ২০০০ সালে, যা বেশিদিন টেকেনি। রাধিকার বাবা প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে তার মেয়ের বিয়ের বিরুদ্ধে ছিলেন। কিন্তু প্রেমে পাগল রাধিকা সেসব বাধা শোনেনিন। রীতিমতো পরিবারের অবাধ্য হয়েই বাড়ি ছেলে কুমারস্বামীকে গোপনে বিয়ে করেন।

মাত্র ১৪ বছর বয়সে ‘নীনাগাগি’ ছবির মাধ্যমে রাধিকা তার অভিনয় জীবন শুরু করেন। তখন সে নবম শ্রেণিতে পড়াশুনো করতেন। ২০০২ সালের ছবি ‘নীলা মেঘ শামা’ থেকে জনপ্রিয়তা পান তিনি। ক্যারিয়ারে রাধিকা প্রায় ৩০টি দক্ষিণী সিনেমায় অভিনয় করেছেন। কিন্তু এরকম ডাকসাইটে নেতার ঘরণী হওয়ার পরে তার অভিনয় ক্যারিয়ার থেমে যায়। নায়িকা হিসেবে পর্দায় কাজ করা বন্ধ করে দেন। ২০০৬ সালে তাদের এই বিয়ে নিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শুরু করে রাজনৈতিক মহলে কম আলোচনা হয়নি।মন্ত্রীর প্রেমে ঘর ছাড়েন অভিনেত্রী, বর্তমানে কোটিপতি

এরপর চলচ্চিত্র প্রযোজক হিসেবে অভিষেক ঘটে। নির্মাতা হিসেবে তার প্রথম ছবি ছিল ‘লাকি’৷ সময়ের সঙ্গে দক্ষিণী সিনেমায় নিজেকে প্রযোজক হিসেবেই প্রতিষ্ঠিত করেছেন। কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বিয়ে করে তিনি এখন কোটি কোটি টাকার সম্পত্তির মালিক। তার মোট সম্পদের পরিমাণ ১২৪ কোটি টাকা। যেখানে স্বামীর সম্পদ রয়েছে ৪৪ কোটি।

সর্বশেষ - বিনোদন