ইয়াশ-তিশার ‘এভাবেও পাশে থাকা যায়’

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:০২:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
  • ৩১৭ বার পঠিত হয়েছে

প্রায় তিন বছরের বিরতির পর আবার একসঙ্গেই জুটি বেঁধে কাজ করতে যাচ্ছেন প্রজন্মের জনপ্রিয় অভিনেতা ইয়াশ রোহান ও অভিনেত্রী তাসনুভা তিশা। তারা দুজনই আসছে রোজার ঈদে প্রচারের জন্য নির্মিত ‘এভাবেও পাশে থাকা যায়’ নাটকে অভিনয় করছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন পথিক সাধন। এরই মধ্যে নাটকটির শুটিংয়ের কাজ সম্পন্ন হয়েছে।

নাটকটি প্রসঙ্গে পথিক সাধন জানান, সাম্প্রতিক সময়ে দেখা যায়, ছেলেমেয়ের মধ্যে রিলেশন ব্রেকআপ হওয়ার পর কেউ কারও সঙ্গে দেখা করে না, কথা বলে না। দুজনের উপলব্ধি এমন হয় যে, তারা নিজেদের জীবন নষ্ট করেছে। কিন্তু এমনটা হওয়া উচিত নয়। এমনই একটি গল্প নিয়ে এগিয়ে গেছে ‘এভাবেও পাশে থাকা যায়’ নাটকটি।

আগামী ঈদে জি-সিরিজে প্রচারের জন্য নাটকটি নির্মিত হয়েছে, জানালেন তিশা।

Google News দৈনিক টার্গেটের খবর পেতে গুগল নিউজ চ্যানেল

ইয়াশ রোহান বলেন, ‘আমি জানি না এটা দর্শক কীভাবে নেবেন, কারণ এটা গতানুগতিক লাভ স্টোরির নাটক নয়। কিন্তু আমি আশাবাদী নাটকটি নিয়ে।’

তাসনুভা তিশা বলেন, এ নাটকের গল্পটা আসলে মন থেকে উপলব্ধি করার একটা গল্প। একজন অভিনেত্রী হিসেবে আমি বহু নাটকে অভিনয় করেছি। কিন্তু এভাবেও পাশে থাকা যায় একেবারে মনের গভীর থেকে অনুভব করে তারপর ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনয় করতে হয়েছে। আমি আমার চরিত্রটির প্রতি ভীষণ মনোযোগী ছিলাম। কারণ যে চরিত্রটিতে আমি অভিনয় করেছি, তাতে বেশ সিরিয়াস হয়েই অভিনয় করতে হয়েছে। অনুরূপভাবে ইয়াশের ক্ষেত্রেও ঠিক তা-ই। ইয়াশ ভালো মনের একজন মানুষ এবং নিঃসেন্দেহে খুব ভালো একজন অভিনেতা। বেশ কোঅপারেটিভ। কাজটি অনেক ভালো হয়েছে। আশা করছি দর্শকের ভীষণ ভালো লাগবে এই নাটকটি।’

ইয়াশ ও তিশা প্রথম একসঙ্গে অভিনয় করেন মিজানুর রহমান আরিয়ানের ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’ । এরপর তারা দুজন প্রীতি দত্তের পরিচালনায় দুটি নাটকে অভিনয় করেন।

এরইমধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে তিশা অভিনীত সকাল আহমেদ পরিচালিত ‘বিন্দাস’, তৌহিদ হক পরিচালিত ‘তোমারি জন্য’ নাটক দুটি। ইউটিউবে ইয়াশের সর্বশেষ প্রকাশিত নাটক ইমরাউল রাফাতের ‘হৃদয়ের রঙ’।

WhatsApp

আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন

ফলো করুন

দৈনিক টার্গেট

আমাদের ফেসবুক পেজটি ফলো করুন সর্বশেষ খবর পেতে।

ফলো করুন

ইয়াশ-তিশার ‘এভাবেও পাশে থাকা যায়’

প্রকাশ: ০৩:০২:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫