চলচ্চিত্র নির্মাতা শাহ আলম মন্ডল আর নেই

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:৫০:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
  • ৩১৭ বার পঠিত হয়েছে

ঢাকাই সিনেমার পরিচালক শাহ আলম মন্ডল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার ২৩ নভেম্বর সন্ধ্যা সোয়া ৬টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

নির্মাতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়ক কায়েস আরজু।

এর আগে অসুস্থ হয়ে পড়লে শাহ আলম মন্ডলকে প্রথম ইসলামিয়া ব্যাংক হাসপাতালের আইসিইউতেই ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেও তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। কিন্তু শেষ রক্ষা আর হলো না।

পারিবারিক সূত্র জানিয়েছে, শাহ আলম মন্ডলের মরদেহ মগবাজার বাসায় কিছুক্ষণ রেখে পরে গ্রামের বাড়ি রংপুরে নিয়ে যাওয়া হবে। সেখানে পারিবারিকভাবে গোরস্থানে তাকে শায়িত করা হবে। তার মরদেহ এফডিসিতে আনা হবে কিনা এ নিয়ে কোনও সিদ্ধান্ত জানা যায়নি।

Google News দৈনিক টার্গেটের খবর পেতে গুগল নিউজ চ্যানেল

২০১১ সালে পরিচালক সোহানুর রহমান সোহানের সহকারী হিসেবে চলচ্চিত্রে আসেন শাহ আলম মণ্ডল। প্রথম কাজ করেন ‘সত্যের জয়’ সিনেমায়। এরপর সহকারী হিসেবে কাজ করেন বদিউল আলম খোকন ও এফআই মানিকের সঙ্গে।

শাহ আলম মন্ডল পরিচালিত প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’। এ সিনেমা দিয়েই চলচ্চিত্রে পা রাখেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। তার পরিচালিত অন্য সিনেমাগুরো হলো- ‘আপন মানুষ’ (২০১৭), ‘ডনগিরি’ (২০১৯) এবং কোভিড নিয়ে দেশের প্রথম সিনেমা ‘লকডাউন লাভ স্টোরি’ (২০২২)।

নির্মাতা শাহ আলম মন্ডলের মৃত্যুতে শোকস্তব্ধ প্রকাশ করেছেন চলচ্চিত্র পরিচালক সমিতি, প্রদর্শক সমিতি।

WhatsApp

আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন

ফলো করুন
জনপ্রিয় টার্গেট

দৈনিক টার্গেট

আমাদের ফেসবুক পেজটি ফলো করুন সর্বশেষ খবর পেতে।

ফলো করুন

চলচ্চিত্র নির্মাতা শাহ আলম মন্ডল আর নেই

প্রকাশ: ০৭:৫০:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪