নাটকে অভিষেক মালাইকা চৌধুরী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৫৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
  • ৫৭০ বার পঠিত হয়েছে

মালাইকা চৌধুরী

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর পথ ধরে নাটকে নাম লেখালেন তার ছোট বোন মালাইকা চৌধুরী। ‘সন্ধিক্ষণ’ নামের একটি নাটকে প্রথমবারের মতো দেখা যাবে এ তরুণীকে। এতে অভিনেতা ফারহান আহমেদ জোভানের সঙ্গে অভিনয় করছেন তিনি।

Thank you for reading this post, don't forget to subscribe!

আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) থেকে নাটকের শুটিং শুরু হয়েছে। ‘সন্ধিক্ষণ’ নাটকের বিশেষ আকর্ষণ হলো গল্প ভাবনা মেহজাবীন চৌধুরীর। এটি রচনা ও পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

ফারহান আহমেদ জোভান ও মালাইকা চৌধুরী

মালাইকাকে নিয়ে নাটক নির্মাণ প্রসঙ্গে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বলেন, ‘মেহজাবীনের বোন বলেই যে তাকে সুযোগ দিয়েছি বিষয়টি কিন্তু তেমন নয়। মেহজাবীনের কাছ থেকে যে গল্পটি পেয়েছি, গল্প নির্ভরযোগ্য তাতে নতুন একটি মেয়েকে মানাবে বলে মনে হয়েছে আমার। এক্ষেত্রে মালাইকার নামটি প্রথমত মাথায় এসেছে আগে। তার মধ্যে অভিনয়ের প্রতিভা আছে। শুটিংয়ে তাকে পরিশ্রমী বলে মনে হচ্ছে। আমার বিশ্বাস, মালাইকা দর্শকদের মন জয় করতে সক্ষম হবেন বড় বোনের মতো।’

ফারহান আহমেদ জোভান ও মালাইকা চৌধুরী

মালাইকা চৌধুরী এর আগে আদনান আল রাজীবের নির্দেশনায় একটি বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন। গত ফেব্রুয়ারিতে হিমালয়া ন্যাচারাল গ্লো রোজ ফেসওয়াশের বিজ্ঞাপনটি প্রকাশ্যে আসে।

Google News দৈনিক টার্গেটের খবর পেতে গুগল নিউজ চ্যানেল

মালাইকা চৌধুরী বলেন, নাটকে অভিষেক হওয়ায় বেশ উচ্ছ্বসিত। ‘শুটিং করে ভালো লাগছে। আমার বড় বোনের গল্প ও রাজ ভাইয়ের নির্মাণ দুইয়ের সম্মিলন ঘটবে জেনে এই নাটকে অভিনয় করতে রাজি হয়েছি। সহশিল্পী হিসেবে জোভান ভাই দারুণ সহযোগিতা করছেন আমাকে। দর্শকরা আমার অভিনয় দেখার পর কেমন প্রতিক্রিয়া জানান সেসব জানতে মুখিয়ে থাকব।’

চলতি বছরেই ইউটিউবে সিনেমাওয়ালা চ‍্যানেল মুক্তি পাবে ‘সন্ধিক্ষণ’।

WhatsApp

আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন

ফলো করুন

দৈনিক টার্গেট

আমাদের ফেসবুক পেজটি ফলো করুন সর্বশেষ খবর পেতে।

ফলো করুন

নাটকে অভিষেক মালাইকা চৌধুরী

প্রকাশ: ০৫:৫৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪