Site icon দৈনিক টার্গেট

নিরবের বিরুদ্ধে ঋদ্ধির অভিযোগ

নিরব ঋদ্ধি

গোপনে বিয়ে করেছিলেন চিত্রনায়ক নিরব হোসেন ভালোবেসে। মামলার ভয়ে দুই সপ্তাহ পালিয়েও ছিলেন। নানা চড়াই উৎড়াই পেরিয়ে দাম্পত্য জীবনে পার করেছেন প্রায় এক যুগ। দাম্পত্যের জীবনে দীর্ঘদিন পার করেছেন নিরবের স্ত্রী তার বিরুদ্ধে গুরুতরভাবে অভিযোগ তুলেছেন জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

Thank you for reading this post, don't forget to subscribe!

এক যুগ সময়ের মধ্যেই নিরব-তাসফিয়ার ঘর আলো করে আসে দুই কন্যা সন্তান। চলচ্চিত্র ক্যারিয়ার সংসার জীবন সব ঠিকঠাক থাকলেও মঙ্গলবার ২৬ নভেম্বর রাতে হঠাৎই সংসারের অবনতির কথা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন নিরবের স্ত্রী তাসফিয়া তাহের চৌধুরী।

ফেসবুকে পরপরই দুটি স্ট্যাটাসে নিরবের বিরুদ্ধে স্ত্রী তাসফিয়া তাহের ঋদ্ধি গুরুতরভাবে অভিযোগ আনলেন জানান, বউ বাচ্চাদের ফেলে দেশের বাইরে পরকীয়া প্রেমিকার সঙ্গেই কিভাবে সময় কাঠান! সেই সঙ্গে পরকীয়ার জেরে দুই সন্তানের কোনোভাবেই ক্ষতি হলে মুখোশের উন্মোচন করে দিবেন তিনি।

আরেকটি স্ট্যাটাসে নিরব হোসেনকে ধন্যবাদ জানিয়ে ঋদ্ধি লেখেন, মুটিয়ে যাওয়া স্ত্রী এই ১১ বছরে একদিনের জন্যও আপনার ভালোবাসার মানুষটি ছিলেন না। দাঁতে দাঁত চেপে অনেক সুন্দরী নারীদেরকে হারানোর কষ্ট নিজের বুকে চেপে দয়া দেখিয়ে দীর্ঘসময় কাটানোর জন্য ধন্যবাদ দেন।

এই মুহূর্তে চিত্রনায়ক নিরব দুই মাসের বিদেশ সফরে রয়েছেন। সেখানে বেশকিছু অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। দেশের বাইরে থাকায় স্ত্রীর দেয়া স্ট্যাটাসের বিষয়ে নায়কের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। অন্যদিকে মাত্র ১০ মাসের প্রেমের সম্পর্কের পর ২০১৪ সালের ২৬ ডিসেম্বর পালিয়ে বিয়ে করেন চিত্রনায়ক নিরব।

Exit mobile version