আজ ১৩ সেপ্টেম্বর আজকের এই দিনে ২০২৩ সালে জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান উত্তরার মৃত্যুবরণ করেন।
Thank you for reading this post, don't forget to subscribe!শিবলী সাদিকের সহকারী পরিচালক হিসেবে। সেটা ১৯৭৭ সালের কথা। এরপর তিনি শহীদুল হক খানের ‘কলমিলতা’ (১৯৮১), এজে মিন্টুর ‘অশান্তি’ (১৯৮৬) ও শিবলী সাদিকের ‘ভেজা চোখ’ (১৯৮৮) এসব চলচ্চিত্রের সহকারী হিসেবে কাজ করেছেন।
প্রধান নির্মাতা হিসেবে সোহানুর রহমান সোহান আত্মপ্রকাশ করেন ১৯৮৮ সালে। তার পরিচালিত প্রথম সিনেমা ‘বিশ্বাস অবিশ্বাস’। তবে তিনি সাফল্য পান ১৯৯৩ সালে। সিনেমার নাম ‘কেয়ামত থেকে কেয়ামত’। এই সিনেমার মাধ্যমে সিনেমায় আত্মপ্রকাশ করেন এবং তারকাখ্যাতি পান নায়ক সালমান শাহ ও নায়িকা মৌসুমী। এবং কণ্ঠশিল্পী হিসাবে আগুনও এই ছবির মাধ্যম্যে ব্যাপক আলোচিত হন ও তারকাখ্যাতি লাভ করেন।
টার্গেটের পক্ষ থেকে জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতার আত্মার মাগফিরাত কামনায়।