সোমবার , 5 আগস্ট 2024 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. প্রযুক্তি
  9. বাণিজ্য
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. বিশ্বজুড়ে
  13. মতামত
  14. রাজনীতি
  15. রাজশাহী

প্রযোজক সেলিম খান ও তার ছেলে নায়ক শান্ত খান গণপিটুনিতে নিহত

প্রতিবেদক
দৈনিক টার্গেট
আগস্ট 5, 2024 11:39 অপরাহ্ন

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের আলোচিত চেয়ারম্যান বালু খেকো সেলিম খান ও তার ছেলে নায়ক শান্ত খান গণপিটুনিতে নিহত হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনা পদত্যাগ করার পরে নিজ এলাকা থেকে পালিয়ে যাওয়ার সময় বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ বাজারে এসে জনরোষে পড়েন তারা। সেখানে নিজের পিস্তল থেকে গুলি করে উদ্ধার হয়ে আসতে পারলেও পার্শ্ববর্তী বাঘড়া বাজারে এসে জনতার মুখোমুখি হয়। সেখানেই জনতার পিটুনিতে নিহত হয় সেলিম খান ও তার ছেলে শান্ত খান।

আওয়ামী লীগ সরকারের আমলে সেলিম খান চাঁদপুর নৌ-সীমানায় পদ্মা-মেঘনা নদীতে শত শত ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে কোটি কোটি টাকার মালিক হয়। এসব ঘটনায় সে জেল খাটে। দুদকে তার বিরুদ্ধে মামলা চলমান রয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শেখ মুহসীন আলম বলেন, তাদের মৃত্যুর বিষয় আমরা জেনেছি। তবে আমাদেরকে কেউ খবর দেয়নি। আমাদের জানমালের নিরাপত্তার কারণে সেখানে যাইনি।

সর্বশেষ - বিনোদন