Site icon দৈনিক টার্গেট

মিউজিক ভিডিওতে প্রথমবার শবনম বুবলী

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ শবনম বুবলী এবার নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে এবারই প্রথম মিউজিক ভিডিওতে কাজ করলেন এই চিত্রনায়িকা। ‘ময়না’ শিরোনামের গানটি নিয়ে হাজির হচ্ছেন তিনি। ইতোমধ্যে গানটির শুটিংও সম্পন্ন হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন প্রশংসিত নির্মাতা তানিম রহমান অংশু। ঢাকার বিএফডিসিতে সম্প্রতি এর শুটিং শেষ হয়। গানটির সুর করেছেন কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী আকাশ সেন। খুব শিগগিরই গানটি ‘গানচিল মিউজিক’-এর ব্যানারে প্রকাশ পাবে বলে জানা গেছে।

বুবলী জানান, মিউজিক ভিডিওতে কাজ করাটা তার জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা। নিজেকে নতুনভাবে উপস্থাপন করার জন্যই এমন একটি চ্যালেঞ্জ নিয়েছেন। এই ভিডিওতে দর্শক একেবারেই নতুন এক বুবলীকে দেখতে পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শুধু মিউজিক ভিডিও নয়, বুবলীর হাতে রয়েছে একাধিক নতুন সিনেমা। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত তিনটি চলচ্চিত্র ‘সর্দার বাড়ির খেলা’, ‘পিনিক’ এবং ‘শাপলা শালুক’। ‘সর্দার বাড়ির খেলা’ পরিচালনা করেছেন রাখাল সবুজ, যা সরকারি অনুদানে নির্মিত।

এছাড়া ‘পিনিক’ পরিচালনা করেছেন জাহিদ জুয়েল এবং ‘শাপলা শালুক’ নির্মাণ করেছেন রাশেদা আক্তার।

প্রতিটি সিনেমা নিয়েই আশাবাদী বুবলী। তার ভাষ্য, “এই সিনেমাগুলোতে দর্শক আমাকে ভিন্ন ভিন্ন চরিত্রে আবিষ্কার করবে। আমি চেষ্টা করেছি চরিত্রগুলোর গভীরে ঢুকে অভিনয় করতে।”

নতুন মিউজিক ভিডিও আর আসন্ন সিনেমাগুলো সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছেন শবনম বুবলী। দীর্ঘ বিরতির পর আবারও নতুন উদ্যমে কাজে ফিরেছেন এই চিত্রনায়িকা। এখন দেখার পালা, নতুন রূপে দর্শকদের কেমন করে মুগ্ধ করেন তিনি।

WhatsApp

আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন

ফলো করুন
Exit mobile version