শুক্রবার , 31 মে 2024 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. প্রযুক্তি
  9. বাণিজ্য
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. বিশ্বজুড়ে
  13. মতামত
  14. রাজনীতি
  15. রাজশাহী

কাজলরেখা আমেরিকা ও কানাডার প্রেক্ষাগৃহে

প্রতিবেদক
দৈনিক টার্গেট
মে 31, 2024 9:05 অপরাহ্ন

মৈমনসিংহ গীতিকা অবলম্বনে নির্মিত হয়েছে ‘কাজলরেখা’ সিনেমাটি। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ছবিটি গত রোজার ঈদে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে । তবে বাণিজ্যিক সাফল্য না পেলেও দর্শকের কাছে প্রশংসিত হয়েছে ‘কাজলরেখা’।

Thank you for reading this post, don't forget to subscribe!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মাস্টার্স কোর্সের পাঠ্যসূচিতেও অন্তর্ভুক্ত করা হয়েছে ছবিটিকে।

এবার ‘কাজলরেখা’ স্বপ্ন স্কেয়ারক্রোর পরিবেশনায় কানাডা ও আমেরিকার বড় পর্দায় মুক্তি পাচ্ছে আজ। প্রথম সপ্তাহে সিনেমাটি চলবে কানাডার ৮ ও আমেরিকার ১৭টি প্রেক্ষাগৃহে। হলিউড ও বলিউডের সিনেমার চাপে প্রথম সপ্তাহে সীমিত থিয়েটারে মুক্তি পেলেও পরবর্তী সপ্তাহগুলোতে আরও থিয়েটার যোগ হতে পারে বলে আশাবাদী আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব।

অলিউল্লাহ সজীব বলেন, ‘যারা প্রবাসে থাকেন, বহু ভাষা ও সংস্কৃতির মাঝে নিজের দেশকে খোঁজেন। তাদের মাঝে ‘কাজলরেখা’ সাড়া জাগাতে পারে। মুক্তির আগেই তাদের মাঝে বেশ আগ্রহ দেখতে পাচ্ছি।’

ছবিতে রয়েছে দুই ডজন গান। সংগীত পরিচালনায় ইমন চৌধুরী। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, মন্দিরা চক্রবর্তী, রাফিয়াথ রশিদ মিথিলা, খায়রুল বাসার, গাউসুল আলম শাওন, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, সাদিয়া আয়মান প্রমুখ।

সর্বশেষ - বিনোদন