বুধবার , 6 নভেম্বর 2024 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. প্রযুক্তি
  9. বাণিজ্য
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. বিশ্বজুড়ে
  13. মতামত
  14. রাজনীতি
  15. রাজশাহী

রুনা খানের ‘লীলা মন্থন’

প্রতিবেদক
দৈনিক টার্গেট
নভেম্বর 6, 2024 10:14 পূর্বাহ্ন

বছর দুয়েক আগে ওজন কমিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন রুনা খান। নজরকাড়া ফিটনেসের ফলও পাচ্ছেন। ফটোশুটে, ওয়েব কনটেন্টের পাশাপাশিও ধারাবাহিকভাবে যুক্ত হচ্ছেন সিনেমায়।

Thank you for reading this post, don't forget to subscribe!

গত জুলাইয়ের পর অনেকটাই আড়ালে চলে যান রুনা খান। সোশ্যাল মিডিয়ায়ও তেমন সংক্রিয়তা দেখা যাচ্ছিল না। সম্প্রতিক তিনি আড়াল ভেঙেছেন, জানিয়েছেন নতুন সিনেমার খবর। জাহিদ হোসেনের ‘লীলা মন্থন’ সিনেমায় দেখা যাবে রুনা খানকে।

বাংলাদেশে শিশু বিক্রির খবর প্রায়ই শোনা যায়। লীলা মন্থন সিনেমা তৈরি হচ্ছে শিশু বিক্রির ঘটনা নিয়ে।

নির্মাতা জাহিদ হোসেন বলেন, ‘আমরা প্রায়ই শুনছি, বিপদে পড়ে অনেকে বাচ্চা বিক্রি করে দিচ্ছে। বিভিন্নভাবে অনেক শিশু হারিয়েও যায়। এসব ঘটনার বিস্তারিতভাবে জানানোর চেষ্টা হয়েছে সিনেমার গল্পে। কেন শিশুরা বিক্রি হচ্ছেন, বিক্রির পর তাদের কী করা হচ্ছে, কারা এর ভুক্তভোগী, কারা এই চক্রের সঙ্গেই জড়িত! এগুলোর সঙ্গেই মানবিক সম্পর্কেরই বিষয়টিও উঠে আসবে।’

রুনা খান বলেন, ‘নতুন সিনেমায় যুক্ত হওয়ার সময় প্রথমেই চিন্তা করি এমন গল্পে কাজ করব, যেখানে জীবন খুঁজে পাওয়া যায়। সহজ করে বললে জীবন ঘনিষ্ঠ গল্পের কাজ করতে পছন্দ করি। লীলা মন্থন তেমন গল্পের একটি সিনেমা।

লীলা মন্থন সিনেমায় আরো আছেন শহীদুজ্জামান সেলিম, ইমতিয়াজ বর্ষণ, অধরা খান, কানিজ সুবর্ণা, এলিনা শাম্মী, শামীমা নাজনীন, মনিরা মিঠু প্রমুখ। নির্মাতা জানান, আগামী সপ্তাহে শুরু হবে শুটিং। জয়দেবপুর, গাজীপুর, মানিকগঞ্জসহ বেশ কয়েকটি স্থানে শুটিংয়ের পরিকল্পনা রয়েছে। ডিসেম্বরে দৃশ্যধারণের কাজ শেষ করতে চান নির্মাতা। আগামী বছর ঈদুল আজহায় লীলা মন্থন মুক্তির কথা জানান তিনি।

লীলা মন্থন ছাড়াও নতুন একটি ওয়েব ফিল্মে চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানান রুনা খান। শিগগির আসবে আনুষ্ঠানিক ঘোষণা। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে রুনা খানের দুটি সিনেমা। একটি মাসুদ পথিকের ‘বক’, অন্যটি কৌশিক শংকর দাসের ‘দাফন’।

সর্বশেষ - বিনোদন