শিলার ঢাবি স্মৃতি ও শোবিজ পথচলা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৪৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ১০৩ বার পঠিত হয়েছে

শিরিন আক্তার শিলা

ঢাবির শিক্ষক হওয়ার স্বপ্ন, শোবিজে পথচলা ফটোশুটে ফিরে দেখলেন অতীতের স্মৃতি শিরিন আক্তার শিলা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্রী ও পরিচিত মডেল শিরিন আক্তার শিলা কার্জন হল এলাকায় একটি ফটোশুটে অংশ নিয়ে নিজের বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করেছেন। শুটিংয়ের সময় পুরোনো করিডোরে দাঁড়িয়ে তিনি জানান, এখানেই একসময় তার ছাত্রজীবন কেটেছে এবং তখনকার একটি বড় স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া।

নিজের অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরে শিরিন আক্তার শিলা লেখেন, বিশ্ববিদ্যালয়ের সেই করিডোর আজ তার কাছে ভিন্ন এক আবেগ তৈরি করেছে। তিনি ২০১৬-১৭ সেশনে ঢাবির শিক্ষার্থী ছিলেন এবং তখন থেকেই স্বপ্ন দেখতেন পদার্থবিজ্ঞানের লেকচারার হওয়ার। তবে নানা বাস্তবতার কারণে সেই লক্ষ্য থেকে সরে আসতে হয়েছে বলে তিনি উল্লেখ করেন। জীবনের পথ তাকে ভিন্ন এক জগতে নিয়ে গেছে, যেখানে তিনি বর্তমানে শোবিজ অঙ্গনে কাজ করছেন।

তিনি আরও জানান, ফটোশুটের সময় পুরোনো দিনগুলোর স্মৃতি হঠাৎ করেই ফিরে আসে। তখনকার জীবনকে তিনি তুলনামূলক সহজ বলে মনে করলেও বর্তমান অবস্থার জন্য কোনো আফসোস নেই বলেও মন্তব্য করেন। তবে মাঝেমধ্যে মনে প্রশ্ন জাগে যদি তিনি সেই পথেই থেকে যেতেন তাহলে কেমন হতো।

উল্লেখ্য, শিরিন আক্তার শিলা ২০১৮ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় অংশ নেন। পরবর্তীতে ২০১৯ সালে তিনি শিরোপা জিতে নেন এবং শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেন। এরপর বিভিন্ন ওয়েব সিরিজ ও প্রজেক্টে অভিনয় করে দর্শকের কাছ থেকে প্রশংসা অর্জন করেছেন এই মডেল ও অভিনেত্রী।

শিলার ঢাবি স্মৃতি ও শোবিজ পথচলা

প্রকাশ: ০৪:৪৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬