বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি (MODC) সৈনিক পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তি সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে ১৪ আগস্ট ২০২৫ তারিখে প্রকাশ করা হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!এবারের নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করার পদ্ধতি ও ঠিকানায় কিছু পরিবর্তন আনা হয়েছে, তাই প্রার্থীদের বিশেষ সতর্কতার সাথে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।
আবেদন শুরু: ১৪ আগস্ট ২০২৫ থেকে আবেদন শেষ: ১০ সেপ্টেম্বর ২০২৫
১. বৈবাহিক অবস্থা: প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।
২. বয়সসীমা: ২ নভেম্বর ২০২৫ তারিখে প্রার্থীর বয়স কমপক্ষে ১৭ বছর এবং সর্বোচ্চ ২৫ বছর হতে হবে।
৩. শিক্ষাগত যোগ্যতা
সাধারণ ট্রেড (GD): এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.০০।
করণিক ট্রেড (CLK): এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০।
৪. শারীরিক যোগ্যতা
উচ্চতা: ন্যূনতম ১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি)। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বিশেষ সম্প্রদায়ের জন্য ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)।
ওজন: ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড)।
বুকের মাপ: স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি, স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি।
চোখ: ৬/৬ দৃষ্টি, রঙ অন্ধত্ব গ্রহণযোগ্য নয়।
৫. সাঁতারের দক্ষতা: কমপক্ষে ৫০ মিটার সাঁতার জানা বাধ্যতামূলক।
৬. কোটা: দেশের ৪২টি জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, প্রার্থীদের আবেদনকালে সঠিক তথ্য প্রদান করতে হবে। ভুয়া তথ্য বা ভুল কাগজপত্র দিলে আবেদন বাতিল হবে। একই সঙ্গে এবারের নিয়োগে আবেদন জমা দেওয়ার নতুন ঠিকানা থাকায় ভুল এড়াতে অফিসিয়াল লিংক থেকে সরাসরি আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।
দেশের তরুণদের জন্য বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।
অনলাইনে আবেদন করতে ক্লিক করুন।
দৈনিক টার্গেট 















