সোমবার , 23 জুন 2025 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. প্রযুক্তি
  9. বাণিজ্য
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. বিশ্বজুড়ে
  13. মতামত
  14. রাজনীতি
  15. রাজশাহী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এক লাখ ৮২২ শিক্ষক নিয়োগের আবেদন শুরু

প্রতিবেদক
দৈনিক টার্গেট
জুন 23, 2025 4:42 অপরাহ্ন

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ১ লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

সোমবার ২৩ জুন দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে আগামী ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত। আবেদন ফি জমা দেওয়া যাবে ১৩ জুলাই পর্যন্ত।

এই গণবিজ্ঞপ্তির আওতায় এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এতে ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণরা আবেদন করতে পারবেন।

এনটিআরসিএর বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১,০০,৮২২ শূন্যপদের মধ্যে স্কুল ও কলেজ পর্যায়ে নিয়োগ পাবেন ৪৬,২১১ জন, মাদ্রাসায় ৫৩,৫০১ জন এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলোতে ১,১১০ জন।

আবেদন করতে হলে প্রার্থীদের ২০২৪ সালের ৪ জুন তারিখ অনুযায়ী সর্বোচ্চ বয়স ৩৫ বছর হতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা।

আবেদনকারীর যোগ্যতা

এনটিআরসিএর নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ও বৈধ নিবন্ধন সনদধারী হতে হবে।

২০০৬ সালের শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা (সংশোধিত ২০১৫)–এর বিধি ১০(১) অনুসারে যোগ্য হতে হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।

প্রার্থীরা এনটিআরসিএর ওয়েবসাইটের ‘৬ষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তি’ নামের সেবা বক্স থেকে শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।

আবেদন পদ্ধতি

আবেদন ও ফি প্রদানের নিয়মাবলি টেলিটক বাংলাদেশ লিমিটেড ও এনটিআরসিএর ওয়েবসাইটে বিস্তারিতভাবে দেওয়া হয়েছে দেখতে ক্লিক করুন।

একাধিক নিবন্ধন সনদধারী প্রার্থীরা একই পর্যায়ে একটি মাত্র সনদ ব্যবহার করে আবেদন করতে পারবেন। প্রতিটি প্রার্থী সর্বোচ্চ ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দ হিসেবে দিতে পারবেন। তবে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এবার কোনো নারী কোটা থাকবে না।

এনটিআরসিএর এই পদক্ষেপে দেশের শিক্ষাখাতে বড় ধরনের শিক্ষক সংকট নিরসনের আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

এস আলম চক্রের বিরুদ্ধে মানববন্ধন

রায়পুরায় প্রধান উপদেষ্টার ত্রাণ ভান্ডার হতে শীতবস্ত্র বিতরণ

জামায়াতে ইসলামীতে অন্য দল থেকে যোগদান বিষয়ে বার্তা

মৃত্যুদণ্ড ঝুঁকিতে হাসিনাকে ফেরত পাঠাতে অনিচ্ছুক ভারত

সবাই আওয়ামী লীগ নেতাদের ফাঁসি চাইলে দেশ থাকবে না: শফিক রেহমান

‘প্রতিশোধ নয়, শান্তির পথে’ আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের ঘোষণা ফখরুলের

সাধারণ মানুষের নিরাপত্তা দেয়া কি পুলিশের অপরাধ, প্রশ্ন আইজিপির

ক্ষতি থেকে বাঁচার দোয়া শত্রুর

গভীর শোকে নলতার কাশিমপুরঃ আরিজুল সরদারের স্ত্রী হাসিনা পারভিন রুনার অকাল প্রয়াণ

মির্জাগঞ্জ থানা কর্তৃক মতবিনিময় সভা ও ওপেন হাউজ ডে আয়োজন