বেসরকারি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান মধুমতি ব্যাংক পিএলসি নতুন জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। ব্যাংকের ট্রেজারি ফ্রন্ট অফিসে ‘এএলএম ডেস্ক’ পদে যোগ্য প্রার্থী নেওয়া হবে।
আগ্রহীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ক্লিক করুন।
প্রতিষ্ঠান: মধুমতি ব্যাংক পিএলসি
বিভাগ: ট্রেজারি ফ্রন্ট অফিস (অফিসার-ইও)
পদ: এএলএম ডেস্ক
পদসংখ্যা: উল্লেখ নেই
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে তিন বছরের প্রফেশনাল অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: আবেদনকারীর বয়স সর্বনিম্ন ২৫ বছর হতে হবে।
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
চাকরির ধরণ: ফুল টাইম।
বেতন: আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে।
কর্মস্থল: ঢাকা।
যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নির্ধারিত লিংকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৩ অক্টোবর ২০২৫।
যারা ব্যাংকিং খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহী এবং প্রয়োজনীয় যোগ্যতা অর্জন করেছেন, তারা এই সুযোগ গ্রহণ করতে পারেন।















