Site icon দৈনিক টার্গেট

বৃষ্টিতে ভেজার আনন্দে ভাসলেন আশা মনি

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত আলোচিত মুখ আশা মনি। কখনো সমাজ সচেতনতামূলক বার্তা, কখনোও নিটোল আবেগমাখা ক্যাপশন- সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। এবার বৃষ্টি নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়ে ভক্তদের মন জয় করলেন এই জনপ্রিয় অনলাইন ব্যক্তিত্ব।

Thank you for reading this post, don't forget to subscribe!

সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এমন বৃষ্টিতে ভেজা একটি ছবি পোস্ট করেছেন আশা মনি। ক্যাপশনে তিনি লেখেন- “বৃষ্টিতে ভেজার মজাটাই আলাদা”। পোস্টটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তার এই ছবি ও বক্তব্য ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

ছবিতে দেখা যায়, বৃষ্টির ধারায় ভিজে এক ধরনের প্রশান্তি অনুভব করছেন আশা মনি। তার মুখে স্বাভাবিক হাসি, চোখে প্রশান্তির ছোঁয়া- সব মিলিয়ে এক অনন্য আবেগময় মুহূর্তকে ফ্রেমবন্দি করেছেন তিনি। ছবির সাথে পোস্ট করা সংক্ষিপ্ত মন্তব্যটিই যেন তার মনের অনুভূতির প্রতিচ্ছবি।

অনেকেই মন্তব্য করেছেন, এই ছবির মাধ্যমে প্রাকৃতিক সৌন্দর্য ও আবেগের অপূর্ব সমন্বয় তুলে ধরেছেন আশা মনি। কেউ কেউ বলেছেন, এই রকম বাস্তব অনুভূতিগুলো আমাদের ব্যস্ত জীবনের মাঝে একটু স্বস্তি এনে দেয়।

আশা মনি এর আগেও প্রাকৃতিক আবহাওয়া, সামাজিক বিষয় কিংবা আত্মউপলব্ধি নিয়ে বিভিন্ন সময় নিজের মতামত ও ছবি প্রকাশ করেছেন, যা তরুণ প্রজন্মের মাঝে একটি ভিন্নধর্মী বার্তা ছড়িয়ে দেয়।

এ ধরনের সৎ ও আবেগপূর্ণ প্রকাশ সামাজিক যোগাযোগমাধ্যমকে কেবল বিনোদনের মাধ্যম না রেখে একটি মানবিক প্ল্যাটফর্ম হিসেবেও প্রতিষ্ঠা করছে বলে মনে করছেন নেটিজেনরা।

Exit mobile version