বৃহস্পতিবার , 22 আগস্ট 2024 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. প্রযুক্তি
  9. বাণিজ্য
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. বিশ্বজুড়ে
  13. মতামত
  14. রাজনীতি
  15. রাজশাহী

ইসলামী ব্যাংকের নতুন পর্ষদ গঠন

প্রতিবেদক
দৈনিক টার্গেট
আগস্ট 22, 2024 6:08 অপরাহ্ন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির বিতর্কিত পরিচালনা পর্ষদ ভেঙে নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

ইসলামী ব্যাংকের বেশিরভাগ শেয়ার এস আলমের হাতে থাকায় আপাতত ব্যাংকটিতে সব স্বতন্ত্র পরিচালক দেয়া হবে। পরবর্তী সময়ে আগের পরিচালকরা ২ শতাংশ করে শেয়ার কিনে আসার পর তাদের পরিচালক নিয়োগ দেয়া হবে বলে জানা গেছে।

এর আগে বুধবার (২১ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয়া হবে জানিয়ে গভর্নর বলেন, ইসলামী ব্যাংকের জন্য নতুন পরিচালনা পর্ষদ গঠন করবে কেন্দ্রীয় ব্যাংক।

২০১৭ সালে ইসলামী ব্যাংক দখলে নেয় এস আলম গ্রুপ। ব্যাংকটির মালিকানা নেয়ার পর থেকে নামে-বেনামে ৭৫ হাজার কোটি টাকা বের করে নিয়েছে এস আলম গ্রুপ। ব্যাংকটির শেয়ারের ৮২ শতাংশের মালিকানা রয়েছে এস আলমের হাতে। এরইমধ্যে এস আলমের শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছে বিএসইসি।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

শাহবাগে এমপিও শিক্ষকদের বিক্ষোভ

গাজায় যুদ্ধবিরতি শুরু, আগমুহূর্তে ইসরায়েলী আগ্রাসনে শহীদ ১০

বিজয়নগরের ফুলতলী থেকে বুল্লাবাজার রাস্তার কার্পেটিংয়ে অনিয়ম

আফগানিস্তান সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখল অস্ট্রেলিয়াকে হারিয়ে

কাশ্মীর, ফিলিস্তিন ও রোহিঙ্গাদের স্বাধীনতার দাবিতে বায়তুল মোকাররমে বিশাল সমাবেশ

হাতিয়ায় এমপি হান্নানের বিরুদ্ধে ঝাড়ু বিক্ষোভ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন র‍্যাবের নবনিযুক্ত মহাপরিচালক

পদত্যাগ করলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর: রউফ

শুভ জন্মদিন মুশফিকুর রহিম: বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র

আজ ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী