শুক্রবার , 7 নভেম্বর 2025 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. প্রযুক্তি
  9. বাণিজ্য
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. বিশ্বজুড়ে
  13. মতামত
  14. রাজনীতি
  15. রাজশাহী

উত্তরাঞ্চলে নামছে তাপমাত্রা, আসছে শীতের ছোঁয়া

প্রতিবেদক
দৈনিক টার্গেট
নভেম্বর 7, 2025 10:57 অপরাহ্ন

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে শুরু হতে যাচ্ছে মৌসুমের প্রথম হালকা শীতের ইঙ্গিত। আগামী ৯ থেকে ১০ নভেম্বরের মধ্যে এই অঞ্চলের অধিকাংশ স্থানে রাতের তাপমাত্রা নেমে যেতে পারে প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিশ্লেষণ সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

Thank you for reading this post, don't forget to subscribe!

শুক্রবার (৭ নভেম্বর) সংস্থাটির ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বলা হয়, উত্তর ও পশ্চিমাঞ্চলের মানুষ এখন থেকেই শীতের প্রস্তুতি নিতে পারেন। পোস্টে মজার ছলে উল্লেখ করা হয়েছে, “কম্বল–লেপ তৈরি রাখুন, এবার ঠান্ডা নামছে।”

বিডব্লিউওটির তথ্য অনুযায়ী, দেশের মধ্য ও পূর্বাঞ্চলের বেশ কিছু এলাকায়ও তাপমাত্রা কমে ১৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামতে পারে। তবে দিনের বেলায় তাপমাত্রা ২৮ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকায় তেমন ঠান্ডা অনুভূত হবে না।

সংস্থাটির মতে, রাতের এই তাপমাত্রা পতন সাময়িক। ১৭–১৮ নভেম্বরের দিকে তাপমাত্রা আবার কিছুটা বেড়ে যেতে পারে। তবে নভেম্বরের শেষ দিকে আবারও নতুন করে শীতের প্রবণতা দেখা দিতে পারে বলে ইঙ্গিত দিয়েছে বিডব্লিউওটি।

আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, হালকা ঠান্ডা পড়লেও এটি এখনই মূল শীত নয়। রাতের তাপমাত্রা কিছুটা নামলেও দিন এখনও গরম থাকবে। তবে উত্তরাঞ্চলের মানুষরা প্রথমবারের মতো শীতের স্পর্শ টের পাবেন।

সর্বশেষ - বিনোদন