আজ ১৯ এপ্রিল, মিটফোর্ড হাসপাতালে পালিত হয়েছে বিশ্ব লিভার দিবস। লিভার সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মিটফোর্ড কলেজ গেইট থেকে সকাল ০৯০০ ঘটিকায় র্যালি নিয়ে লিভার বিভাগে গিয়ে শেষ হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!প্রতি বছর এই দিনে বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান, চিকিৎসা সংস্থা ও গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। লিভার মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গ, যা বিপাকক্রিয়া, হজম, বিষাক্ত পদার্থ ও রোগ প্রতিরোধে মুখ্য ভূমিকা পালন করে।
ডাক্তারদের মতে, বিশ্বের একটি বড় অংশের মানুষ লিভার সম্পর্কিত বিভিন্ন রোগে ভুগছেন, যার মধ্যে হেপাটাইটিস বি ও সি, ফ্যাটি লিভার ডিজিজ এবং লিভার সিরোসিস অন্যতম। অনিয়ন্ত্রিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, মদ্যপান ও অনিয়মিত ওষুধ গ্রহণ এসব রোগের জন্য দায়ী থাকে।
ডাঃ মোঃ ফজল করিম বলেন, সময়মতো নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, স্বাস্থ্যকর জীবনধারা এবং হেপাটাইটিসের টিকা গ্রহণের মাধ্যমে লিভারের বিভিন্ন জটিলতা থেকে মুক্ত থাকা সম্ভব। এছাড়া সুষম খাবার, পর্যাপ্ত পানি পান, এবং শারীরিক পরিশ্রমও লিভার সুস্থ রাখার গুরুত্বপূর্ণ উপায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথ্য অনুযায়ী, প্রতি বছর ২০ লাখ মানুষ লিভার রোগে আক্রান্ত হচ্ছে এবং প্রাণ হারাচ্ছে। এই সংখ্যা কমাতে হলে সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
বিশ্ব লিভার দিবস উপলক্ষে আজ মিটফোর্ড হাসপাতালসহ রাজধানীর বিভিন্ন স্থানে স্বাস্থ্য শিবির, সচেতনতামূলক সেমিনার ও ফ্রি লিভার চেক-আপের আয়োজন করা হয়েছে।
এবারের দিবসের প্রতিপাদ্য— “সুস্থ লিভার, সুস্থ জীবন”, যা লিভার স্বাস্থ্য সম্পর্কে সাধারণ মানুষকে আরো সচেতন করতে উৎসাহ দিচ্ছে।