এনআইডি কার্যক্রম বন্ধ, চালু হতে পারে বিকেলে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:৩৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • ১৭২ বার পঠিত হয়েছে

বাংলাদেশ নির্বাচন কমিশন

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারে প্রবেশের সময় ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) না আসায় সমস্যা দেখা দিয়েছে। ফলে এনআইডি সেবা কার্যক্রম সারা দেশে সাময়িকভাবে বন্ধ রয়েছে। তবে এই সেবা বিকেল থেকে পুনরায় স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সংশ্লিষ্টরা।

Thank you for reading this post, don't forget to subscribe!

মঙ্গলবার আমার দেশকে এনআইডির পরিচালক মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, সমস্যার সমাধান আজ দুপুরের মধ্যে হয়ে যাবে। আমরা কাজ করছি।

এর আগে সকালে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানিয়েছেন, আমাদের সার্ভারে লগইন করতে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেয়ার পর একটি ওটিপি প্রয়োজন হয়। কিন্তু এখন সেই ওটিপি আসছে না। ফলে কর্মকর্তা-কর্মচারীরা সার্ভারে ঢুকতে পারছেন না, এনআইডি সেবাও বন্ধ রয়েছে।

তিনি আরও জানান, এটি সার্ভারের সমস্যার কারণে নয়। ইসি এনআইডি কার্যক্রম পরিচালনার জন্য যে ওটিপি সেবা ব্যবহার করছে, সেই সেবাদাতা প্রতিষ্ঠানের সিস্টেমে ত্রুটি দেখা দিয়েছে। প্রতিষ্ঠানটি সমস্যার সমাধানে কাজ করছে। ওটিপি সংক্রান্ত ত্রুটি দূর হলেই সব কার্যক্রম আবারো চালু হবে।

Google News দৈনিক টার্গেটের খবর পেতে গুগল নিউজ চ্যানেল

এদিকে মাঠপর্যায়ে থাকা কয়েকজন ইসি কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল থেকেই এনআইডি সেবা নিতে আসা নাগরিকদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। অনেকে দীর্ঘ সময় অপেক্ষা করেও সেবা পাচ্ছেন না।

এদিকে এনআইডি সেবায় সাময়িক বিঘ্ন ঘটলেও ভোটার হিসেবে ছবি তোলা এবং বায়োমেট্রিক গ্রহণের কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন হুমায়ুন কবীর।

সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষে আরো প্রায় ৬৩ লাখ নতুন ভোটার যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

WhatsApp

আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন

ফলো করুন
জনপ্রিয় টার্গেট

দৈনিক টার্গেট

আমাদের ফেসবুক পেজটি ফলো করুন সর্বশেষ খবর পেতে।

ফলো করুন

এনআইডি কার্যক্রম বন্ধ, চালু হতে পারে বিকেলে

প্রকাশ: ০২:৩৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫