ঢাবিতে শিবিরের ৭ দিনব্যাপী মেডিকেল ক্যাম্প উদ্বোধন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৫৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫
  • ৩২৬ বার পঠিত হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীদের প্রাথমিক স্বাস্থ্য সেবার আওতায় আনার জন্য আজ থেকে আগামী সাতদিনব্যাপী ১ মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

Thank you for reading this post, don't forget to subscribe!

বৃহস্পতিবার বিকাল ৪ টায় সূর্যসেন হল ক্যাফেটেরিয়ার সামনে এই মেডিকেল ক্যাম্প উদ্বোধন করা হয়।

শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে স্টুডেন্টস্ হেলথ ইনিশিয়েটিভ ফর অল (শিফা)- এর সহায়তায় ৭ দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে মেডিসিন, গাইনি, চর্ম ও দাঁতের প্রাথমিক চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ সরবরাহ করবে সংগঠনটি।

এই কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করবে তুর্কী উন্নয়ন সংস্থা তুর্কিস কো-অপারেশন এন্ড কো-অর্ডিনেশন এজেন্সি (টিকা), স্বাস্থ্য সেবামূলক উন্নয়ন সংস্থা রিদম বাংলাদেশ, আপন ফাউন্ডেশন, ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি ও বায়োফার্মা লিমিটেড।

Google News দৈনিক টার্গেটের খবর পেতে গুগল নিউজ চ্যানেল

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান ও টিকা বাংলাদেশের অফিস প্রধান শেভকি মের্ত বারিশ ও (শিফা)- এর প্রধান উপদেষ্টা এস এম ফরহাদ।

বক্তব্য প্রদানকালে ড. নিয়াজ আহমেদ খান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা সংকটে এমন সামাজিক কার্যক্রম আমাদের আরো বৃদ্ধি করা উচিৎ। আমরা এই অসাধারণ উদ্যোগকে সাধুবাদ জানাই।

এসময় (টিকা) বাংলাদেশ অফিস প্রধান শেভকি মের্ত বারিশ বলেন, এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশ ও তুরষ্কের মধ্যকার সম্পর্ক আরো বেগবান হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য শিক্ষা ও স্বাস্থ্য খাতে আমরা বিভিন্ন উদ্যোগ নিয়ে আপনাদের অংশ হতে চাই।

এসময় (শিফা)- এর প্রধান উপদেষ্টা এস এম ফরহাদ বলেন, আমরা শিফার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বিভিন্ন প্রাথমিক ও জটিল অসুস্থতায় চিকিৎসা সেবার আওতায় নিয়ে আসতে চাই। চিকিৎসা সেবা প্রদান করা দেশখ্যাত বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে উদ্যোগ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন অসুস্থতায় আমাদের এই প্রতিষ্ঠান সামগ্রিকভাবে সহযোগিতা করবে ইনশাআল্লাহ।

WhatsApp

আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন

ফলো করুন

দৈনিক টার্গেট

আমাদের ফেসবুক পেজটি ফলো করুন সর্বশেষ খবর পেতে।

ফলো করুন

ঢাবিতে শিবিরের ৭ দিনব্যাপী মেডিকেল ক্যাম্প উদ্বোধন

প্রকাশ: ০৮:৫৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫