উত্তরার মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, বিভিন্ন রাজনৈতিক দল ও দৈনিক টার্গেট সম্পাদক গভীর শোক প্রকাশ করেছেন

মাইলস্টোনে প্রাণহানিতে জাতীয় শোকবার্তা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:৪৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • ১৬০ বার পঠিত হয়েছে

রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানি ও আহতদের ঘটনাকে কেন্দ্র করে আজ মঙ্গলবার এক দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ।

Thank you for reading this post, don't forget to subscribe!

এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকস্তব্ধ জাতি, আর সরকার থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের মাঝে গভীর বেদনার ছায়া নেমে এসেছে।

সোমবার রাতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক সরকারি বিজ্ঞপ্তিতে রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেওয়া হয়। শোকের অংশ হিসেবে আজ দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। একইসঙ্গে দেশের সব ধর্মীয় উপাসনালয়ে নিহত ও আহতদের জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

দৈনিক টার্গেট সম্পাদক ও প্রকাশকের শোক

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ হতাহতের মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দৈনিক টার্গেট-এর সম্পাদক ও প্রকাশক মোঃ ছুন্নত আলী মল্লিক।

এক শোকবার্তায় তিনি বলেন, “এই হৃদয়বিদারক দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, আমি তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

তিনি আরো বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এমন ভয়াবহ দুর্ঘটনা শুধু একটি অঞ্চলের নয়, বরং জাতির জন্য এক গভীর বেদনার ক্ষণ। ভবিষ্যতে যাতে এমন মর্মান্তিক দুর্ঘটনা না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সময়ের দাবি।”

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস পৃথক শোকবার্তায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। তারা নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

প্রধান উপদেষ্টা বলেন, “এই দুর্ঘটনায় জাতি এক অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে। শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের এই ত্যাগ জাতি কখনো ভুলবে না।”

Google News দৈনিক টার্গেটের খবর পেতে গুগল নিউজ চ্যানেল

তিনি আরো জানান, আহতদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক ফেসবুক পোস্টে লেখেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এমন ভয়াবহ দুর্ঘটনা হৃদয়বিদারক। নিহতদের জন্য প্রার্থনা ও আহতদের সুস্থতা কামনা করছি। বিএনপির পক্ষ থেকে আমরা ক্ষতিগ্রস্তদের পাশে থাকব।”

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিমান দুর্ঘটনার তদন্ত দাবি করে বলেন, “শোক জানানোর ভাষা হারিয়ে ফেলেছি। নিহতদের পরিবারের প্রতি গভীর সহানুভূতি ও সহমর্মিতা জানাচ্ছি।”

এছাড়া জামায়াত, জাতীয় পার্টি, এলডিপি, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক দল পৃথক বিবৃতিতে শোক ও সহানুভূতি প্রকাশ করেছে। আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্তদের সহায়তার আহ্বান জানিয়েছেন দলগুলোর নেতারা।

ঘটনার পরপরই ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় শোকবার্তা ও সমবেদনার স্রোত। “প্রে ফর মাইলস্টোন” হ্যাশট্যাগে হাজারো মানুষ তাদের আবেগঘন বার্তা শেয়ার করছেন। প্রোফাইল ছবি পরিবর্তন করে শোক প্রকাশ করছেন শিক্ষার্থীরা, প্রাক্তন শিক্ষার্থীরা, সাধারণ নাগরিকরাও। কেউ কেউ আহতদের জন্য রক্তসহায়তার আহ্বানও জানিয়েছেন।

এই দুর্ঘটনা কেবল একটি প্রতিষ্ঠান বা কিছু পরিবারের ক্ষতি নয় এটি গোটা জাতির বুকে গভীর এক ক্ষতের নাম। সরকারের প্রতি এখন দাবি উঠেছে, জনবহুল এলাকায় যুদ্ধবিমানের প্রশিক্ষণ কার্যক্রম পুনর্বিবেচনা এবং ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার।

দেশবাসী আজ শোকে, সমবেদনায় এবং প্রার্থনায় নিমগ্ন প্রার্থনা শুধু একটি নিরাপদ আগামী ও মাইলস্টোনের হারানো প্রাণগুলোর জন্য।

WhatsApp

আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন

ফলো করুন
জনপ্রিয় টার্গেট

দৈনিক টার্গেট

আমাদের ফেসবুক পেজটি ফলো করুন সর্বশেষ খবর পেতে।

ফলো করুন

উত্তরার মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীসহ প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, বিভিন্ন রাজনৈতিক দল ও দৈনিক টার্গেট সম্পাদক গভীর শোক প্রকাশ করেছেন

মাইলস্টোনে প্রাণহানিতে জাতীয় শোকবার্তা

প্রকাশ: ১১:৪৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫