সচিবালয়ে আগুন নিভানোর সময় কাভার্ডভ্যান চাপায় ফায়ার সার্ভিসের এক কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
Thank you for reading this post, don't forget to subscribe!তিনি জানান, নিহত ফায়ার ফাইটারের নাম মোঃ সোহানুজ্জামান নয়ন। তিনি তেজগাঁও ফায়ার টিমের স্পেশাল ব্রাঞ্চের সদস্য। তার বাড়ি রংপুরের মিঠাপুকুরে। তিনি দুই বছর যাবৎ ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন।
আর আগে আহত হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। সেখান চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কাভার্ডভ্যান চালক-হেলপারকে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সচিবালয়ের আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ওই কর্মী বিকল্প পানির ব্যবস্থা করছিলেন। এ সময় পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হতে গিয়ে হঠাৎ একটি দ্রুতগামী কাভার্ডভ্যান পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। তার মাথায় পরা হেলমেটটি সঙ্গে সঙ্গে খুলে যায় এবং রাস্তায় রক্তের দাগ দেখা যায়।
ওই কাভার্ডভ্যানচালক দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীরা সামনে গিয়ে ব্যারিকেড দিলে চালক কাভার্ডভ্যান থামান। সেখান থেকে তাকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে এসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে হস্তান্তর করেন শিক্ষার্থীরা।