বৃহস্পতিবার , 26 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. প্রযুক্তি
  9. বাণিজ্য
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. বিশ্বজুড়ে
  13. মতামত
  14. রাজনীতি
  15. রাজশাহী

সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি

প্রতিবেদক
দৈনিক টার্গেট
ডিসেম্বর 26, 2024 10:29 পূর্বাহ্ন

আগুন লাগার ঘটনায় সচিবালয়ে প্রবেশে ব্যাপক কড়াকড়ি আরোপ করা হয়েছে। সেখানে প্রবেশে নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক সতর্কতা অবলম্বন করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের এখন পর্যন্ত প্রবেশ করতে দেয়নি। তারা এখন সচিবালয়ের সামনে অবস্থান করছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

এদিকে আগুন লাগার ঘটনায় উচ্চপর্যায়ে তদন্ত কমিটি হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে এ তদন্ত কমিটি করার নির্দেশ দেয়া হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন এ কমিটিতে।

বৃহস্পতিবার সকাল ৯টায় স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিফিংয়ে এসব কথা বলেন।

এর আগে পাঁচ ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের ২১১ জন সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন।

সকাল ৮টা ৫ মিনিটের দিকে আগুণ পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।

ফায়ার সার্ভিস ও সিভিল সার্ভিস ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহিদ কামাল বলেন, ৬, ৭, ৮, ৯ এই চারটি তলায় আগুন ধরেছে। কী কারণে আগুনের সূত্রপাত তা নিশ্চিত হওয়া যায়নি।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

র‍্যাব মহাপরিচালককে বিদায়ী সংবর্ধনা

কয়রায় ৩০ কেজি পারসে মাছের পোনা জব্দ

ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্স ও গণমাধ্যম কর্মীদের উপর হামলার প্রতিবাদে শরীয়তপুরে মানববন্ধন

ভাষা সৈনিক আব্দুর রহমান মারা গেছেন

নানা আয়োজনে আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল রাজশাহী মহানগর আওয়ামী লীগ

সুন্দরবনে টাকার বিনিময়ে মাছ ধরার অবৈধ সুযোগ বিক্রির অভিযোগ

সহকর্মীকে গুলি করে হত্যা মামলার আসামি পুলিশ কনস্টেবল কাওসারের স্ত্রী নিলুফা যা বললেন

প্লে অফে যেতে বড় পুঁজি বেঙ্গালুরুর, হারলেও সুযোগ আছে চেন্নাইয়ের

অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ গোল্ডেন হারভেস্ট

সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ এলাকায় কাঁকড়া শিকারের অভিযোগে ২ জেলে কারাগারে