মহারাজপুরে কারিতাসের সহযোগিতায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কয়রায় আন্তর্জাতিক মানবাধিকার দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কয়রায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মানবাধিকারের গুরুত্ব, ব্যক্তিস্বাধীনতা রক্ষা, সামাজিক বৈষম্য দূরীকরণ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় কারিতাসের ডিআইডিআরএম কল প্রকল্পের সহযোগিতায় মহারাজপুর ইউনিয়নে একটি র‌্যালি বের করা হয়। সচেতনতামূলক লেখা-ফেস্টুন নিয়ে র‌্যালিটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহারাজপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিভুতি ভুষন রায়। অনুষ্ঠানটি পরিচালনা করেন কারিতাসের ডিআইডিআরআর অফিসার হাসিবুল ইসলাম টুটুল।

মানবাধিকার সুরক্ষায় ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করতে বিভিন্ন বক্তা মূল্যবান বক্তব্য প্রদান করেন।

Google News দৈনিক টার্গেটের খবর পেতে গুগল নিউজ চ্যানেল

সভায় বক্তব্য রাখেন উপ-সহকারী মেডিকেল অফিসার ডা. নিমাই চন্দ্র মণ্ডল, সিনিয়র সাংবাদিক আলহাজ্ব সদর উদ্দিন আহমেদ, কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রিয়াছাদ আলী, ইউপি সদস্য মো. ইউসুফ আলী, ইউপি সদস্য মাওলানা মাসুদুর রহমান, আবু সাইদ মোল্যা, মাসুম বিল্লাহ মিন্টু, সেলিনা গাউস, আমেনা খাতুন, শিক্ষক মো. রাসেল হোসেন, প্রকল্পের ডিআইও আব্দুল্যাহ আল সায়েম, সমাজসেবক মো. শাহাদাত হোসেন ও প্রতিবন্ধি সদস্য শরিফুল ইসলাম মিল্টন।

বক্তারা বলেন- সকল মানুষের জন্মগত অধিকার সমান, এবং মানবাধিকার প্রতিষ্ঠায় পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত সবার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা জোর দিয়ে বলেন, শিক্ষা, স্বাস্থ্য, মতপ্রকাশের স্বাধীনতা, নারীর প্রতি সম্মান, প্রতিবন্ধীদের অধিকার, শিশুর নিরাপত্তা এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

কারিতাসের প্রতিনিধি জানান, ডিআইডিআরএম কল প্রকল্পের মাধ্যমে স্থানীয় জনগণের সামাজিক সচেতনতা বৃদ্ধি, মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং দুঃস্থ- অবহেলিত মানুষের অধিকার রক্ষায় নিয়মিত বিভিন্ন কর্মসূচি পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে মানবাধিকার বিষয়ক আরও প্রশিক্ষণ, সেমিনার ও সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হবে।

অনুষ্ঠানে বক্তারা মানবাধিকার লঙ্ঘন রোধে সমাজে সৌহার্দ্য, ন্যায়বিচার ও পরস্পরের প্রতি সম্মান বজায় রাখার আহ্বান জানান। শেষে মানবাধিকার রক্ষায় সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করার অঙ্গীকার ব্যক্ত করেন।

WhatsApp

আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন

ফলো করুন

দৈনিক টার্গেট

আমাদের ফেসবুক পেজটি ফলো করুন সর্বশেষ খবর পেতে।

ফলো করুন

মহারাজপুরে কারিতাসের সহযোগিতায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কয়রায় আন্তর্জাতিক মানবাধিকার দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশ: ০৭:১৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫