মাইলস্টোন কলেজে পড়ে বিমান, ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযানে এখন পর্যন্ত ১ জনের মৃত্যু ও ৪ জন উদ্ধার

উত্তরায় বিমান বিধ্বস্ত, নিহত ১

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:১৩:১৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • ২৮২ বার পঠিত হয়েছে

উত্তরা বিমান বিধ্বস্ত

রাজধানীর উত্তরা এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

সোমবার (২১ জুলাই) দুপুরে বাহিনীর সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের উদ্ধারকাজ শুরু হয় এবং একজনের মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার বিষয়ে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বলেন, “দুপুর ১টা ১৮ মিনিটে খবর পাই যে উত্তরা মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সঙ্গে সঙ্গে আমাদের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে হঠাৎ বিকট শব্দে একটি বিমান বিধ্বস্ত হলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চারদিকে চিৎকার আর ছোটাছুটির দৃশ্য ধরা পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে।

এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বেলা দেড়টার দিকে উত্তরার দিয়াবাড়ি এলাকায় বিধ্বস্ত হয়। বিমানটি মাইলস্টোন কলেজের ক্যানটিনের ছাদে আঘাত হানেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় এখন পর্যন্ত ৪ জনকে উদ্ধার করা হয়েছে। তবে ঠিক কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। উদ্ধার অভিযান এখনও চলছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে তদারকি করছেন।

দুর্ঘটনার বিষয়ে আরও তথ্য জানতে তদন্ত শুরু করেছে বাংলাদেশ বিমান বাহিনী।

মাইলস্টোন কলেজে পড়ে বিমান, ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযানে এখন পর্যন্ত ১ জনের মৃত্যু ও ৪ জন উদ্ধার

উত্তরায় বিমান বিধ্বস্ত, নিহত ১

প্রকাশ: ০৩:১৩:১৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫