বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ‘মনিটর এয়ারলাইন অব দ্য ইয়ার ২০২৪’ শীর্ষক পুরস্কার অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে গোল্ডসহ মোট পাঁচটি মর্যাদাপূর্ণ পদক অর্জন করেছে।
Thank you for reading this post, don't forget to subscribe!রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এই অনুষ্ঠানের আয়োজন করে ভ্রমণভিত্তিক প্রতিষ্ঠান শেয়ারট্রিপ ও মাসিক সাময়িকী ‘দ্য বাংলাদেশ মনিটর’। দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের অংশগ্রহণে প্রতিযোগিতামূলক এই আয়োজনের মাধ্যমে দেশের এভিয়েশন খাতে অবদান রাখা সংস্থাগুলোর স্বীকৃতি দেওয়া হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তিনটি গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে গোল্ড পদক অর্জন করেছে। এই ক্যাটাগরিগুলো হলো দীর্ঘ দূরত্বের আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা, ইকোনমি ক্লাসে সেরা ইনফ্লাইট খাবার, এবং বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় এয়ারলাইন্স ব্র্যান্ড।
এছাড়াও ‘বেস্ট ইমপ্রুভড এয়ারলাইন্স’ ক্যাটাগরিতে সিলভার পদক এবং ‘অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা’ ক্যাটাগরিতে ব্রোঞ্জ পদক লাভ করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী এই সংস্থাটি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এ অর্জনকে দেশের এভিয়েশন খাতের জন্য গৌরবজনক মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রতিষ্ঠানটি যাত্রীসেবা, নিরাপত্তা ও সময়ানুবর্তিতার মান আরও উন্নত করে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিযোগিতায় এগিয়ে যেতে চায় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


















