শুক্রবার , 17 অক্টোবর 2025 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. প্রযুক্তি
  9. বাণিজ্য
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. বিশ্বজুড়ে
  13. মতামত
  14. রাজনীতি
  15. রাজশাহী

জুলাই সনদ নিয়ে প্রামাণ্যচিত্র ‘ভবিষ্যতের পথরেখা’

প্রতিবেদক
দৈনিক টার্গেট
অক্টোবর 17, 2025 11:56 অপরাহ্ন

বাংলাদেশের ইতিহাসের এক অনন্য অধ্যায় ‘জুলাই সনদ’-এর চেতনাকে সামনে রেখে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নির্মাণ করেছে নতুন প্রামাণ্যচিত্র ‘ভবিষ্যতের পথরেখা’। এই চলচ্চিত্রে তুলে ধরা হয়েছে সেই ভয়াল সময়ের মানবিক বেদনা, সংগ্রামের প্রতিচ্ছবি এবং ভবিষ্যতের স্বপ্ন।

Thank you for reading this post, don't forget to subscribe!

প্রামাণ্যচিত্রের শুরুতেই আবেগঘন বর্ণনায় শোনা যায়- “সন্তানের জন‍্য দুধ কিনতে গিয়ে গুম হয়ে যাচ্ছিলো আমাদের ভাইয়েরা। আমাদের বোনেরা নদীর বুকে গিয়ে কাঁদতো- ‘ও নদী, আমার ভাইকে তুমি কোথায় লুকিয়েছো?”

এই সংলাপ যেন গোটা জাতির গভীর ক্ষতকে নতুনভাবে উন্মোচিত করে।

এক জুলাইয়ের রক্তাক্ত অধ্যায়ে যাদের প্রাণ ঝরে গেছে, সেই ত্যাগের প্রতীক হিসেবেই উঠে আসে ‘জুলাই সনদ’- যা এখন নতুন প্রজন্মের জন্য ভবিষ্যতের অঙ্গীকার।

প্রধান উপদেষ্টা ও বিভিন্ন রাজনৈতিক নেতারা ইতিমধ্যে এই সনদে স্বাক্ষর করেছেন, যা দেশের রাজনৈতিক সংস্কৃতি ও নৈতিক পুনর্জাগরণের নতুন দিগন্ত খুলে দিচ্ছে।

চলচ্চিত্রে বলা হয়েছে, “আমাদের পেছনে আছে অন্ধকার, রক্ত আর গুমঘরের গন্ধ। কিন্তু আমাদের হাতে আছে আমাদের ভবিষ্যতের সনদ।”

এই বার্তাটি গোটা জাতির জন্য এক অনুপ্রেরণার প্রতীক হিসেবে কাজ করছে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের এই প্রযোজনায় ফুটে উঠেছে শুধু ইতিহাস নয়, উঠে এসেছে নতুন বাংলাদেশের আশার মুখচ্ছবি যেখানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার হবে জাতির মূল ভিত্তি।

চলচ্চিত্রটি শিগগিরই বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারিত হবে বলে জানা গেছে।

সর্বশেষ - বিনোদন