কমেছে নমুনা পরীক্ষা, তবুও নতুন করে শনাক্ত ও মৃত্যুর খবর সতর্ক থাকার আহ্বান বিশেষজ্ঞদের

দেশে আবারও করোনায় মৃত্যু, শনাক্ত ১

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৪০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১ আগস্ট ২০২৫
  • ২১৯ বার পঠিত হয়েছে

দেশে করোনাভাইরাস সংক্রমণ আবারও জানান দিচ্ছে তার উপস্থিতি। গত ২৪ ঘণ্টায় ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে, একই সময়ে নতুন করে আরও একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

শুক্রবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৃত্যুবরণকারী ব্যক্তি একজন পুরুষ এবং তার বয়স ছিল ২১ থেকে ৩০ বছরের মধ্যে।

সর্বশেষ ২৪ ঘণ্টার (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হিসাব অনুযায়ী, মোট ৪৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে একজনের শরীরে করোনা ভাইরাস ধরা পড়ে। ফলে এই সময়ে শনাক্তের হার দাঁড়িয়েছে ২ দশমিক ০৮ শতাংশ।

চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত দেশে করোনাভাইরাসে মোট ৩০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুরুষ ১৬ জন এবং নারী ১৪ জন। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭২০ জনে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক সময়ে করোনা সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও মাঝে মাঝে এমন খবরে গুরুত্ব দিয়ে স্বাস্থ্যবিধি মানার ওপর জোর দিতে হবে। বিশেষ করে জ্বর, সর্দি, কাশি কিংবা শ্বাসকষ্ট দেখা দিলে সতর্কতা অবলম্বন করা জরুরি।

সরকারি স্বাস্থ্য পরামর্শ অনুযায়ী, করোনাভাইরাস সন্দেহ হলে দ্রুত পরীক্ষা করানো এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরোধ ব্যবস্থা।

কমেছে নমুনা পরীক্ষা, তবুও নতুন করে শনাক্ত ও মৃত্যুর খবর সতর্ক থাকার আহ্বান বিশেষজ্ঞদের

দেশে আবারও করোনায় মৃত্যু, শনাক্ত ১

প্রকাশ: ০৮:৪০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১ আগস্ট ২০২৫