পুলিশে রদবদল: ডিআইজিসহ ৬ কর্মকর্তা বদলি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৪৭:৪২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
  • ৬২ বার পঠিত হয়েছে

বাংলাদেশ পুলিশ পতাকা

দেশের পুলিশ প্রশাসনে আবারও বড় ধরনের রদবদল আনা হয়েছে। ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাসহ মোট ছয়জনকে একযোগে বদলি ও পদায়ন করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) রায়হান উদ্দিন খানকে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে পদোন্নতি পাওয়া পুলিশ অধিদপ্তরের এআইজি সহেলী ফেরদৌসকে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এ অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার কাজী মো. ছোয়াইবকে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া পুলিশ সুপার মো. মনিরুজ্জামানকে সিআইডিতে একই পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, পুলিশ অধিদপ্তরের ডিআইজি সালেহ মোহাম্মদ তানভীরকে একই অধিদপ্তরের টিআর পদে ডিআইজি হিসেবে রাখা হয়েছে। পাশাপাশি টিআর পদে থাকা ডিআইজি মাহফুজুর রহমানকে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে (বিপিএ) ডিআইজি হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের এসব কর্মকর্তাকে জনস্বার্থে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে এবং এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

পুলিশ প্রশাসনের চলমান কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে এ ধরনের পদায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

পুলিশে রদবদল: ডিআইজিসহ ৬ কর্মকর্তা বদলি

প্রকাশ: ০৯:৪৭:৪২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬