২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা, ডিসেম্বরের প্রথম দিকে তফসিল ঘোষণা করবে ইসি

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন: ইসির রোডম্যাপ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৫০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
  • ১৯২ বার পঠিত হয়েছে

বাংলাদেশ নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) আনুষ্ঠানিকভাবে রোডম্যাপ প্রকাশ করেছে। ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

এর আগে চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে ইসি।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, “জাতীয় নির্বাচন সামনে রেখে আমরা মোট ২৪টি গুরুত্বপূর্ণ কর্মপরিকল্পনা চূড়ান্ত করেছি।” এসব পরিকল্পনার মধ্যে রয়েছে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন যাচাই এবং দেশীয় নির্বাচনী পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন সম্পন্ন করা।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ সেপ্টেম্বর থেকে

রোডম্যাপ অনুযায়ী আগামী ১৫ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে সংলাপ শুরু হবে। এই সংলাপ চলবে অক্টোবর পর্যন্ত। এরপর নভেম্বর মাসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি।

তফসিল ডিসেম্বরের প্রথম দিকে

ইসি সচিব আরো জানান, ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী ডিসেম্বরের প্রথম দিকেই জাতীয় নির্বাচনের তফসিল প্রকাশ করা হবে। নির্বাচনের মূল আয়োজন হবে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে।

এই রোডম্যাপ অনুমোদনের জন্য গতকাল চার নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বৈঠকে সভাপতিত্ব করেন সিইসি নিজে।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের পরিকল্পনা, ডিসেম্বরের প্রথম দিকে তফসিল ঘোষণা করবে ইসি

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন: ইসির রোডম্যাপ

প্রকাশ: ০৩:৫০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫