বাংলাদেশ সফরে আসবেন মালয়েশিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বুধবার ২ অক্টোবর তার আসার কথা রয়েছে। এর আগে তিনি পাকিস্তান সফর করবেন। সেখান থেকেই তিনি আসবেন বাংলাদেশে।
Thank you for reading this post, don't forget to subscribe!বাংলাদেশ মালয়েশিয়ার হাইকমিশনের এক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানিয়েছে, বাংলাদেশে এসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এ সফর মুহাম্মদ ইউনূসের উন্নয়ন কৌশলের অবস্থা আরও গভীর করবেন এবং পারস্পরিক কল্যাণকর সহযোগিতা প্রসারিত করবেন। যা মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি কর্মীদের স্বার্থ ও একটি অভিন্ন কল্যাণকর রাষ্ট্র নির্মাণের সহায়ক হবে।
বাংলাদেশের পট পরিবর্তনের পর গত ১৪ আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশে আসার জন্য খুব দ্রুত বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেছিলেন। সে সময় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাতে ফোন করে এই ইচ্ছা ব্যক্ত করেছিলেন।


















