বিজিবির সাবেক ডিজি মঈনুল ইসলাম আটক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:২২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
  • ২৭৮ বার পঠিত হয়েছে

মঈনুল ইসলাম

বিদেশে যাওয়ার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোঃ মইনুল ইসলামকে সস্ত্রীক আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সূত্র নিশ্চিত করেছে, মইনুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা ছিল।

শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকাল ৫ টার দিকে মঈনুল তার স্ত্রীকে নিয়ে শাহজালাল বিমানবন্দরে যান। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার বিদেশে যাওয়ার কথা ছিল। পরে ইমিগ্রেশন পুলিশ তার ই-পাসপোর্ট জব্দ করে এবং জিজ্ঞাসাবাদের জন্য আলাদা একটি কক্ষে নিয়ে যায়।

প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর (নতুন নাম বিজিবি) বিদ্রোহ ও পিলখানায় নৃশংস হত্যাযজ্ঞে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এ ঘটনার ৪৮ ঘণ্টার মাথায় বাহিনীটির মহাপরিচালকের দায়িত্ব পান মইনুল ইসলাম। তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পলাতক মেয়র আতিকুল ইসলামের ভাই।

ডেমরা ও রূপগঞ্জে পৃথক অভিযানে ছাত্রদলের আহ্বায়কসহ গ্রেপ্তার ২, অস্ত্র-গুলি জব্দ

বিজিবির সাবেক ডিজি মঈনুল ইসলাম আটক

প্রকাশ: ০৮:২২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪