Site icon দৈনিক টার্গেট

শফিকুরের হার্টে তিন ব্লক, দ্রুত সার্জারি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বর্তমানে হৃদরোগজনিত জটিল অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তার হার্টে গুরুতর তিনটি ব্লক ধরা পড়েছে বলে জানা গেছে। চিকিৎসকদের পরামর্শে দ্রুত বাইপাস সার্জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

দলীয় সূত্রে জানা গেছে, গত কিছুদিন আগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জাতীয় সমাবেশে বক্তব্য রাখার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চেই পড়ে যান জামায়াত আমির। এরপর থেকে তার শারীরিক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছিল।

পরবর্তীতে আজ (বুধবার) একটি এনজিওগ্রাম সম্পন্ন হয় যেখানে দেখা যায়, ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে রয়েছে তিনটি প্রধান ধমনীতে রক্তপ্রবাহের মারাত্মক বাধা। এনজিওগ্রামটি পরিচালনা করেন দেশের বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. মমিনুজ্জামান। পরীক্ষার পর চিকিৎসকরা এনজিওপ্লাস্টির বদলে বাইপাস সার্জারিকে অধিক নিরাপদ ও কার্যকর হিসেবে সুপারিশ করেন।

দলের পক্ষ থেকে তার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, প্রথমে তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর প্রস্তাব উঠলেও ডা. শফিকুর রহমান তা প্রত্যাখ্যান করেন। তিনি জানিয়েছেন, দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে এবং এখানেই প্রয়োজনীয় চিকিৎসা নিতে তিনি সম্মত হয়েছেন।

বর্তমানে সার্জারির প্রস্তুতি চলছে এবং চিকিৎসকরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তার শারীরিক অবস্থার ওপর নজর রাখছেন। তার পরিবার এবং দল দেশবাসীর কাছে তার দ্রুত আরোগ্যের জন্য দোয়া কামনা করেছে।

Exit mobile version