সাবেক এমপি মোস্তাফিজুর রহমান ফিজার আর নেই

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৪১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪
  • ৩২৩ বার পঠিত হয়েছে

দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে টানা ৮ বার জয়ী হওয়া সাবেক এমপি মোস্তাফিজুর রহমান ফিজার (৭০) মারা গেছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

রবিবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি কয়েক মাস ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

তিনি মোবারক আলী ও শাহেদা খাতুনের জ্যেষ্ঠ সন্তান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা রেখে গেছেন। গ্রামের বাড়ি ফুলবাড়ীতে মোস্তাফিজুরকে দাফন করা হবে বলে জানা গেছে।

বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার বাংলাদেশের একজন প্রথিতযশা রাজনীতিবিদ ও সংসদ সদস্য (এমপি)। তিঁনি ১৯৫৩ সালে দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার জামগ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে মোস্তাফিজুর রহমান সেক্টর-৭ এর অধীনে অত্যন্ত সাহসিকতার সাথে লড়াই করেন।

Google News দৈনিক টার্গেটের খবর পেতে গুগল নিউজ চ্যানেল

তার রাজনৈতিক জীবনের সূত্রপাত ঘটে স্কুল জীবন থেকেই। তার মূলধারার রাজনীতিতে আসা হয় আওয়ামী লীগের মাধ্যমে। আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে ১৯৮৬ সালে প্রথমবারের মতো দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরবর্তীতে ১৯৯১, ১৯৯৬, ২০০১,২০০৮, ২০১৪,২০১৮ এবং ২০২৪ সালেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালে বন ও পরিবেশ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ২০১৪ সালের ১২ জানুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী হিসেবে ৭ জানুয়ারি ২০১৯ পর্যন্ত দায়িত্ব পালন করেন।  এছাড়া তিনি টানা ৩৭ বছর ধরে দিনাজপুর জেলা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে এসেছেন। এর মধ্যে ১৯৮৬ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত সাংগঠনিক সম্পাদক, ১৯৯১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত সাধারণ সম্পাদক এবং ২০১৪ সাল থেকে অদ্যাবধি তিনি দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি পদে নেতৃত্বে ছিলেন।

এতো সব দায়িত্বের পরেও তাঁর নিষ্ঠা, আন্তরিকতা ও জনগণের প্রতি দায়বদ্ধতা তাকে একদিকে প্রশংসিত করেছে, অন্যদিকে তিনি যেকোনো সংকটে মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা প্রদান করেন এটি করেছে তাকে মহান। তার উদ্যম এবং পরিশ্রমের ফলে তিনি স্থানীয় জনগণের মাঝে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিলেন। সবাই তাকে  “ফিজার ভাই” বলে ডাকতো।

আজ ২৯ সেপ্টেম্বর ২০২৪ সালে ৭১ বছর বয়সী এই বর্ষীয়ান নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

WhatsApp

আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন

ফলো করুন

দৈনিক টার্গেট

আমাদের ফেসবুক পেজটি ফলো করুন সর্বশেষ খবর পেতে।

ফলো করুন

সাবেক এমপি মোস্তাফিজুর রহমান ফিজার আর নেই

প্রকাশ: ১২:৪১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪