Site icon দৈনিক টার্গেট

কয়রায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনার কয়রায় দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কপোতাক্ষ কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে স্থানীয় ও জেলা বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোল্লা খায়রুল ইসলাম। এছাড়া প্রধান বক্তা ছিলেন একই পদধারী এনামুল হক সজল।

সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মোঃ মনিরুজ্জামান বেল্টু, আবু সাইদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা যুবদলের আহ্বায়ক শরীফুল আলম, খুলনা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ইঞ্জিনিয়ার জাহীদুর শোভন, কৃষক দলের আহ্বায়ক গোলাম রসুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল ইসলাম এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজ।

এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা কোহিনূর ইসলাম, আব্দুস সামাদ, আব্দুর রহিম সানা, আবুল বাশার ডাবলু, শেখ সালাউদ্দীন লিটন, মনজুর মোর্শেদ, রফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, সরদার মতিউর রহমানসহ আরও অনেকে।

সভায় যুবদল নেতা আনারুল ইসলাম ডাবলু, আছাদুল হক, ইছানুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডি এম হেলাল উদ্দীন, নেতা নুর ইসলাম খোকন, রবিউল ইসলাম, কৃষক দলের সদস্য সচিব আবু সাইদ মালি, নেতা জালাল গাজী ও ছাত্রদলের সদস্য সচিব মাহমুদ হাসানও উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে দেশের সমৃদ্ধি ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিশেষ মোনাজাত করা হয়।

Exit mobile version