Site icon দৈনিক টার্গেট

খেলাফত মজলিসের বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত

ঢাকার বায়তুল মোকাররম উত্তর গেটে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

১৮ জুলাই শুক্রবার দুপুর ১টা ৪৫ মিনিট থেকে ২টা ২০ মিনিট পর্যন্ত। সমাবেশে অংশ নেন প্রায় ২০০ থেকে ২৫০ জন নেতাকর্মী।

সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা আব্দুল আজীজ, মুফতী শরাফত হোসাইন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, মাওলানা ফয়সাল আহমদ, মাওলানা আবুল হাসানাত জালালী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম ও বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমানসহ আরও অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই মাস বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ। এই মাসেই বহু ছাত্র-জনতা ফ্যাসিস্ট শাসকের বিরুদ্ধে আন্দোলনে জীবন উৎসর্গ করেছেন। অসংখ্য মানুষ হয়েছেন পঙ্গু। বক্তারা অভিযোগ করেন, সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার শাসনামলে দেশে দমন-পীড়ন, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। ভবিষ্যতে যেন এ ধরনের শাসন আর ফিরে না আসে, সেজন্য সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে পুরানা পল্টন মোড় ঘুরে বিজয়নগরের পানির ট্যাঙ্কির সামনে গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

Exit mobile version