শনিবার , 19 জুলাই 2025 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. প্রযুক্তি
  9. বাণিজ্য
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. বিশ্বজুড়ে
  13. মতামত
  14. রাজনীতি
  15. রাজশাহী

জাতীয় সমাবেশে জামায়াতের সঙ্গে এনসিপির সারজিস আলম

প্রতিবেদক
দৈনিক টার্গেট
জুলাই 19, 2025 3:39 অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা জাতীয় সমাবেশে আজ মানুষের ঢল নেমেছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল-স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশস্থল ও এর আশপাশের এলাকা।

Thank you for reading this post, don't forget to subscribe!

দুপুর ২টা ৫৫ মিনিটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের উপস্থিতি সমাবেশে নতুন মাত্রা যোগ করে।

সমাবেশটি আনুষ্ঠানিকভাবে শুরু হয় দুপুর ২টা ৪ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এতে সভাপতিত্ব করছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এর আগে সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয়। উপস্থাপনায় ছিলেন সাইফুল্লাহ মানসুর এবং সাংস্কৃতিক পরিবেশনা পরিচালনা করেন সাইমুম শিল্পীগোষ্ঠী। বিভাগীয় পর্যায়ের শিল্পীরাও এই আয়োজনে অংশ নেন।

সমাবেশে অংশ নিতে সারা দেশের বিভিন্ন জেলা থেকে জামায়াতপন্থী নেতাকর্মীরা বাস, ট্রেন ও লঞ্চযোগে রাজধানীতে এসে জড়ো হয়েছেন। শহরের বিভিন্ন পয়েন্টে মিছিল সহকারে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করতে দেখা গেছে তাদের। হাতে ছিল দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ সম্বলিত ব্যানার ও ফেস্টুন।

সমাবেশস্থল শুরু হওয়ার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। আশপাশের শাহবাগ, বাংলামোটর, সায়েন্সল্যাব, রমনা পার্ক এলাকাজুড়ে দেখা গেছে নেতাকর্মীদের ভিড়। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে যানচাপ ও ধীরগতি লক্ষ্য করা গেছে।

জানা গেছে, শুধু এনসিপি নয়‌ সমাবেশে আরও কয়েকটি রাজনৈতিক দল ও বিভিন্ন পর্যায়ের সামাজিক সংগঠনকে আমন্ত্রণ জানিয়েছে জামায়াতে ইসলামী।

এই জাতীয় সমাবেশে জামায়াত সাত দফা দাবির পক্ষে জনসমর্থন আদায়ের লক্ষ্যে বৃহৎ রাজনৈতিক বার্তা দিতে চায় বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

সতর্কসংকেত ১৩ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

আজ বাংলাদেশ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: নেই কোনো আনুষ্ঠানিকতা, নিষিদ্ধ সব কর্মকাণ্ড

৩ জুনের ইতিহাস: যেসব ঘটনা আজকের দিনকে স্মরণীয় করে রেখেছে

ফিল্ম আর্কাইভের সক্ষমতা বৃদ্ধিতে ডিজিটাল সংরক্ষণে উদ্যোগের তাগিদ: তথ্য উপদেষ্টা

কর্ণফুলীতে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স দিয়ে কারখানা পরিচালনায় জরিমানা

দেশে মহররমের চাঁদ দেখা গেছে

সেনাবাহিনীতে চাকরির সুযোগ এমওডিসি সৈনিক পদে

বাংলাদেশে বাড়ছে সহিংসতা: কোথায় নিরাপত্তা ও বিচার?

ছাত্র আন্দোলনে বিএনপির বিরুদ্ধে স্লোগান

মধ্যপ্রাচ্যের তিন দেশ সফর শুরু ট্রাম্পের