রবিবার , 24 আগস্ট 2025 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. প্রযুক্তি
  9. বাণিজ্য
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. বিশ্বজুড়ে
  13. মতামত
  14. রাজনীতি
  15. রাজশাহী

পাক উপ-প্রধানমন্ত্রীর জামায়াত আমির সাক্ষাৎ

প্রতিবেদক
দৈনিক টার্গেট
আগস্ট 24, 2025 10:23 অপরাহ্ন

ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ ইসহাক দার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

Thank you for reading this post, don't forget to subscribe!

রবিবার দুপুর ২টার দিকে রাজধানীর ভাটারায় অবস্থিত ডা. শফিকুর রহমানের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। জানা গেছে, সম্প্রতি হৃদযন্ত্রের অস্ত্রোপচারের পর তিনি সুস্থ হওয়ার পথে রয়েছেন।

সাক্ষাৎ শেষে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, ইসহাক দার বাংলাদেশ সফরের অংশ হিসেবে জামায়াত আমিরের সঙ্গে দেখা করেন। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং নিজের পক্ষ থেকে ডা. শফিকুর রহমানের দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি তার রাজনৈতিক জীবনের অবদান, শিক্ষা ক্ষেত্রে ভূমিকা এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন।

বৈঠকে ইসহাক দারের সঙ্গে ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক বাযওয়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাউথ এশিয়া ও সার্ক বিষয়ক ডিরেক্টর জেনারেল ইলিয়াস মেহমুদ নিজামী, ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দার, ডেপুটি হাইকমিশনার মুহাম্মাদ ওয়াসিফ এবং পলিটিক্যাল কাউন্সেল কামরান দাঙ্গল।

অন্যদিকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং সংগঠনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান চৌধুরী।

সর্বশেষ - বিনোদন