শনিবার , 18 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. প্রযুক্তি
  9. বাণিজ্য
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. বিশ্বজুড়ে
  13. মতামত
  14. রাজনীতি
  15. রাজশাহী

মায়ের সুস্থতার জন্য দোয়া চাইলেন তারেক রহমান

প্রতিবেদক
দৈনিক টার্গেট
জানুয়ারি 18, 2025 8:47 পূর্বাহ্ন

যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন মা খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

Thank you for reading this post, don't forget to subscribe!

১৭ জানুয়ারি শুক্রবার লন্ডন ক্লিনিকের সামনে অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তাদের মাধ্যমে দেশবাসীর কাছে এ দোয়া চান তিনি। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।

লিভার সিরোসিসসহ নানা জটিলতায় আক্রান্ত খালেদা জিয়া গত ৮ জানুয়ারি যুক্তরাজ্যে পৌঁছে দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি হন। হাসপাতালের লিভার বিশেষজ্ঞ অধ্যাপক ডা. জন প্যাট্রিক কেনেডির অধীনে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

সর্বশেষ - বিনোদন