সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন।
বুধবার (৬ মে) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এই শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়। সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার গোলাম সরওয়ার ভুঁইয়ার পরিচালনায় অনুষ্ঠিত এই আয়োজনে নবনির্বাচিত সদস্যকে শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
শপথ গ্রহণ প্রক্রিয়া সংবিধানের নির্ধা
দরিত বিধান অনুযায়ী সম্পন্ন করা হয়। সংসদ সচিবালয় জানায়, সংবিধানের অনুচ্ছেদ ১৪৮-এর তৃতীয় তফসিল এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুসারে স্পিকারই নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করানোর দায়িত্ব পালন করেন। শপথ শেষে নিয়ম অনুযায়ী নুসরাত তাবাসসুম সংসদ সচিবের দপ্তরে গিয়ে শপথনামায় স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে সংসদের ডেপুটি স্পিকার, বিরোধী দলের চিফ হুইপসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রক্রিয়ায় নির্ধারিত সময়সীমা শেষে জটিলতা তৈরি হয় নুসরাত তাবাসসুম জ্যোতির ক্ষেত্রে। মনোনয়ন জমার শেষ সময় ছিল ২১ এপ্রিল বিকেল ৪টা পর্যন্ত, তবে তিনি ওই সময়সীমা অতিক্রম করে কয়েক মিনিট পর মনোনয়নপত্র জমা দেন। সময়সীমা অমান্য হওয়ার কারণে শুরুতে নির্বাচন কমিশন তার মনোনয়ন গ্রহণ করেনি।
পরবর্তীতে বিষয়টি আদালতে গড়ালে উচ্চ আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেয়। আদালতের নির্দেশনা অনুযায়ী কমিশন পরে মনোনয়নটি যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করে এবং আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করে।
সব আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পরই তিনি সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।

দৈনিক টার্গেট 
























