মঙ্গলবার , 15 জুলাই 2025 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. প্রযুক্তি
  9. বাণিজ্য
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. বিশ্বজুড়ে
  13. মতামত
  14. রাজনীতি
  15. রাজশাহী

গাজীপুর মহানগর জাতীয় পার্টির উদ্যোগে এরশাদের মৃত্যুবার্ষিকী পালন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদক
দৈনিক টার্গেট
জুলাই 15, 2025 4:40 অপরাহ্ন

গাজীপুর মহানগর জাতীয় পার্টির উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি, পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

১৪ জুলাই ২০২৫ ইং, সোমবার বিকালে গাজীপুর শহরের কেন্দ্রস্থল চান্দনা চৌরাস্তা এলাকার আলহাজ্ব আইনউদ্দিন সরকার মাদ্রাসার হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মোঃ শরীফুল ইসলাম শরীফ এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব শেখ মাসুদুল আলম টিটু।

বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ফারুকুল ইসলাম প্রধান, অ্যাডভোকেট মোস্তফা জামান, মোঃ আলফাজ উদ্দিন এম এ, হারুন অর রশিদ, জহিরুল ইসলাম সরকার, ফয়েজ মুন্না, আশরাফুল ইসলাম আলম, নাজিম হাসান, আলমগীর রেজা, আমান উল্লাহ, ওমর ফারুক, আমিন সরকার, সাইফুল সরকার, ইন্তাজ সরকার,  আবদুল করিম, ইয়াজ সরকার, আবদুল মালেক, সফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, এস এম সোলায়মান, আবদুল হামিদ রানা, সানোয়ার হোসেন প্রমুখ।

সভাপতির বক্তব্যে- মোঃ শরীফুল ইসলাম শরীফ বলেন, ১৯৮২ সালে যখন দেশ দুর্নীতিতে নিমজ্জিত, তখন তৎকালীন সেনাপ্রধান হুসেইন মুহাম্মদ এরশাদের নিকট রাষ্ট্রক্ষমতা হস্তান্তর করেন বিচারপতি আব্দুস সাত্তার। ৯ বছরের শাসনামলে এরশাদ দেশে ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করেন। শুক্রবারকে সরকারি ছুটি ঘোষণা, ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা, মসজিদ-মাদ্রাসার বিদ্যুৎ বিল মওকুফসহ সমাজের বিভিন্ন স্তরে উন্নয়নের ছোঁয়া লাগে। গাজীপুরের কোনাবাড়িতে তিনি বিসিক শিল্পনগরী প্রতিষ্ঠা করেন, যার মাধ্যমে আজ হাজার হাজার গার্মেন্টস ও কল-কারখানায় লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হয়েছে। এছাড়া হাইকোর্টের বিভাগীয় শাখা চালু, উপজেলা ব্যবস্থা প্রবর্তনসহ জনকল্যাণমূলক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে পল্লীবন্ধু এরশাদের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

গাজীপুর মহানগর জাতীয় পার্টির নেতৃবৃন্দ, কর্মী, সমর্থক এবং ধর্মপ্রাণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

কোরবানিকৃত পশুর বর্জ্য ও হাটের বর্জ্য আলাদা ব্যবস্থাপনায় অপসারণ করা হবে ঢাদসিক মেয়র তাপস

ঝড়বৃষ্টির দিনে যেসব দোয়া পড়া সুন্নত

সুন্দরবনের কন্যা রুমার জিপিএ-৫ অর্জন

রফিকুল ইসলাম মহিলা কলেজ ভৈরব এর এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জকসু নির্বাচন পেছানো নিয়ে ছাত্রশিবিরের ক্ষোভ

মাদ্রাসার শিক্ষার্থীরাও ডাক্তার-ইঞ্জিনিয়ার হচ্ছে : শিক্ষামন্ত্রী

বেসরকারি কলেজে এমপিওভুক্তির নতুন সীমা নির্ধারণ

তেল আবিবে ইয়েমেনি হামলা

বিশেষ অনুদান পাচ্ছেন ১২৭৪ স্নাতক শিক্ষার্থী, ‘নগদ’-এর মাধ্যমে মিলবে অর্থ

পাকিস্তানের হামলার প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি তালেবানের