আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের প্রার্থী এডভোকেট আবুল কালামের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এইচ এম আনোয়ার প্রধান।
Thank you for reading this post, don't forget to subscribe!শনিবার ২৪ জানুয়ারি বিকেলে শত শত নেতাকর্মীকে সঙ্গে নিয়ে নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের মাসদাইর বাজার থেকে মিছিল সহকারে এ প্রচারণা শুরু হয়।
মিছিলটি মাসদাইর বাজার থেকে শুরু হয়ে তালাফ্যাক্টরি মোড়, পতেঙ্গা মোড়, আলামিন মসজিদ, গুদারাঘাট প্রদক্ষিণ করে বোয়ালিয়া গিয়ে শেষ হয়। এ সময় পথসভা ও গণসংযোগের মাধ্যমে সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন বিএনপির নেতারা। বিভিন্ন স্থানে পথচারী ও দোকানদারদের মাঝে ধানের শীষের পক্ষে ভোট চাওয়া হয় এবং আসন্ন নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।
প্রচারণাকালে এডভোকেট এইচ এম আনোয়ার প্রধান বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের বিজয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি দাবি করেন, নারায়ণগঞ্জ-৫ আসনের মানুষ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের প্রতীক হচ্ছে ধানের শীষ। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, শান্তিপূর্ণভাবে কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দেওয়ার মধ্য দিয়েই একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা সম্ভব।
তিনি আরও বলেন- বিএনপির প্রার্থী এডভোকেট আবুল কালাম আইনজীবী হিসেবে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের ন্যায়বিচারের পক্ষে কাজ করে আসছেন। নির্বাচিত হলে তিনি এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা ও কর্মসংস্থানের উন্নয়নে অগ্রাধিকার দেবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। প্রচারণার সময় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং লিফলেট বিতরণ করেন।
এ নির্বাচনী প্রচারণায় নারায়ণগঞ্জ আইন কলেজের প্রথম সদস্য ফাতেমা আক্তার মাহমুদা ইভাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং ভোটারদের নানা প্রশ্নের উত্তর দেন। অনেক সাধারণ মানুষ প্রচারণায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং আগ্রহভরে প্রার্থীর কথা শোনেন।
দিনব্যাপী এই গণসংযোগ ও মিছিলকে ঘিরে পুরো এলাকায় নির্বাচনী আমেজ সৃষ্টি হয়। নেতারা জানান, নির্বাচনের দিন পর্যন্ত এ ধরনের ধারাবাহিক প্রচারণা অব্যাহত থাকবে। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত হবে- এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তারা।
ফাতেমা আক্তার মাহমুদা ইভা 












