ক্ষতিগ্রস্ত কৃষক তালিকা নতুনভাবে যাচাইয়ের ঘোষণা বাবরের

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:২৬:২৪ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • ৭৮ বার পঠিত হয়েছে

নেত্রকোনার হাওড়াঞ্চলে সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে প্রস্তুত করা তালিকায় নানা অসঙ্গতি ধরা পড়েছে। প্রকৃত ক্ষতিগ্রস্ত অনেক কৃষকের নাম বাদ পড়লেও কৃষিকাজের সঙ্গে সম্পৃক্ত নন এমন ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত হয়েছে। এ কারণে নতুন করে যাচাই-বাছাইয়ের মাধ্যমে তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার বিকেলে নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের মনিকা পশ্চিমপাড়া গ্রামে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের জন্য সঠিক তালিকা প্রণয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেসব কৃষক বাস্তবে ফসলহানির শিকার হয়েছেন, শুধুমাত্র তারাই যেন সরকারি সহায়তা পান সেই বিষয়টি নিশ্চিত করা হবে। বিশেষ করে বর্গাচাষি ও প্রান্তিক কৃষকদের অগ্রাধিকার দিয়ে তালিকা প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে।

এ সময় তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তালিকা প্রণয়নের সময় কোনো রাজনৈতিক চাপ গ্রহণ না করার আহ্বান জানিয়ে তিনি সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, যোগ্য ব্যক্তিদেরই সহায়তার আওতায় আনতে হবে।

তিনি উল্লেখ করেন, বিএনপি ও প্রশাসনের সমন্বয়ে আগে একটি প্রাথমিক তালিকা তৈরি করা হয়েছিল। তবে পরে দেখা যায়, সেখানে প্রকৃত কৃষকদের পাশাপাশি অনেক অকৃষকের নামও যুক্ত হয়েছে। আবার ক্ষতিগ্রস্ত কিছু কৃষকের নাম বাদ পড়ে গেছে। তাই নির্ভুল তথ্যের ভিত্তিতে নতুন তালিকা প্রস্তুত করা হবে।

জেলেদের প্রসঙ্গ তুলে লুৎফুজ্জামান বাবর বলেন, তাদের জন্য আলাদা কোনো বরাদ্দ না থাকলেও বিষয়টি নিয়ে ত্রাণ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে। বিকল্প উপায়ে ক্ষতিগ্রস্ত জেলেদের সহায়তার চেষ্টা চলছে বলেও তিনি জানান।

ক্ষতিগ্রস্ত কৃষক তালিকা নতুনভাবে যাচাইয়ের ঘোষণা বাবরের

প্রকাশ: ১০:২৬:২৪ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬