সোমবার , 10 মার্চ 2025 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন
  3. খেলা
  4. চাকরি
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. ধর্ম
  8. প্রযুক্তি
  9. বাণিজ্য
  10. বাংলাদেশ
  11. বিনোদন
  12. বিশ্বজুড়ে
  13. মতামত
  14. রাজনীতি
  15. রাজশাহী

ছাত্রদলের উদ্যোগে কুরআন প্রতিযোগিতার আয়োজন

প্রতিবেদক
দৈনিক টার্গেট
মার্চ 10, 2025 4:11 অপরাহ্ন

পবিত্র রমজান উপলক্ষ্যে প্রথমবারের মতো কেন্দ্রীয়ভাবে হিফজুল কুরআন ও কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এতে কুরআনের হাফেজদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদেরও অংশ নেওয়ার সুযোগ রয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুটি গ্রুপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। গ্রুপ ক ‘হিফজুল কুরআন’ এতে সারা দেশের কুরআনের হাফেজরা অংশগ্রহণ করতে পারবেন। এছাড়া গ্রুপ খ ‘কুরআন তেলাওয়াত’ এতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করতে পারবেন।

প্রতিযোগিতার অন্যতম সমন্বয়ক ছাত্রদল নেতা মুফতি জামিল সিদ্দিকী বলেন, আমাদের রেজিস্ট্রেশন চলবে ১৩ ই মার্চ পর্যন্ত এবং প্রতিযোগিতাটির বাছাই পর্ব আগামী ১৪ ও ১৫ মার্চ প্রতিযোগীদের স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে কিংবা দলটির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। আর চূড়ান্ত রাউন্ড হবে ১৬ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

প্রতিযোগিতায় যেসব পুরস্কার থাকবে: প্রথম পুরস্কার : নগদ ২০ হাজার টাকা ও সম্মাননা ক্রেস্ট; দ্বিতীয় পুরস্কার : নগদ ১৫ হাজার টাকা ও সম্মাননা ক্রেস্ট; তৃতীয় পুরস্কার : ১০ হাজার টাকা ও সম্মাননা ক্রেস্ট এবং ৪র্থ-১০ স্থান : আকর্ষণীয় গিফট সামগ্রী ও সম্মাননা ক্রেস্ট।

রেজিস্ট্রেশন করতে লিংকে ক্লিক করুন।

সর্বশেষ - বিনোদন