জানাজা নিয়ে বিতর্কে নতুন মন্তব্য ফজলুর রহমানের

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:১৩:৪০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • ১০৪ বার পঠিত হয়েছে

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান দাবি করেছেন, তার জানাজানিয়ে যারা নেতিবাচক মন্তব্য করছে তারা রাজনৈতিকভাবে প্রভাবিত এবং একটি নির্দিষ্ট দলের অনুসারী।

শনিবার (২ মে) সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান, তার মৃত্যুর পর জানাজা নিয়ে উদ্বেগ বা আশঙ্কার কোনো কারণ নেই।

ফজলুর রহমান বলেন, তার বিরুদ্ধে যারা এমন মন্তব্য করছে তারা জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পৃক্ত। তিনি দাবি করেন, তার ধর্মীয় ও আধ্যাত্মিক অবস্থান অত্যন্ত শক্তিশালী এবং সমাজে বহু ধর্মীয় ব্যক্তিত্ব ও পীর-আউলিয়া তার সঙ্গে সম্পৃক্ত আছেন।

তিনি আরও বলেন, রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি তিনি আধ্যাত্মিকভাবে সুফিবাদী ধারা অনুসরণ করেন এবং কোরআন ও সুন্নাহর প্রতি তার গভীর বিশ্বাস রয়েছে।

ফজলুর রহমান জানান, সংসদ সদস্য হওয়া তার রাজনৈতিক পরিচয়ের অংশ হলেও ধর্মীয় বিশ্বাস ওআধ্যাত্মিক চর্চা সম্পূর্ণ আলাদা বিষয়। তার ভাষায়, সমাজে তার বহু ধর্মীয় অনুসারী ও শুভাকাঙ্ক্ষী আছেন, যারা তার জানাজায় অংশ নেবেন বলে তিনি বিশ্বাস করেন।

এ সময় তিনি মন্তব্য করেন, মৃত্যুর পর তার জানাজা নিয়ে কোনো সংকট তৈরি হবে না, কারণ তারসঙ্গে বহু ধর্মীয় ব্যক্তিত্ব ও অনুসারীর সম্পর্ক রয়েছে।

তিনি নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনুসারী হিসেবে উল্লেখ করে বলেন, তার শেষকৃত্য ধর্মীয় নিয়ম অনুযায়ীই সম্পন্ন হবে এবং সেখানে মানুষের অভাব হবে না বলে তিনি আশাবাদী।

জানাজা নিয়ে বিতর্কে নতুন মন্তব্য ফজলুর রহমানের

প্রকাশ: ০৩:১৩:৪০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬