জাপানের পার্লামেন্ট ঘুরে দেখলেন শফিকুর রহমান

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৩২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ৮৪ বার পঠিত হয়েছে

জাপান সফরের অংশ হিসেবে দেশটির জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেছেন বিরোধীদলীয় নেতা ও ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার টোকিওতে অবস্থিত জাপানের পার্লামেন্ট কমপ্লেক্স ঘুরে দেখেন তিনি।

সফরকালে তিনি পার্লামেন্টের উচ্চকক্ষ ও নিম্নকক্ষসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর পরিদর্শন করেন। এ সময় জাপানের সংসদের এক জ্যেষ্ঠ কর্মকর্তা তাকে পুরো ভবনের কার্যক্রম, আইন প্রণয়নের ধাপ এবং ঐতিহাসিক বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।

বিরোধীদলীয় নেতার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।

পরিদর্শন শেষে ডা. শফিকুর রহমান জাপানের গণতান্ত্রিক কাঠামো, সংসদ পরিচালনার শৃঙ্খলা এবং আধুনিক প্রশাসনিক ব্যবস্থাপনার প্রশংসা করেন। তিনি বলেন, উন্নত গণতান্ত্রিক চর্চা ও কার্যকর আইনসভা পরিচালনায় জাপান বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।

উল্লেখ্য, টোকিওর নাগাতাচো এলাকায় অবস্থিত জাপানের সংসদ ভবন ‘ন্যাশনাল ডায়েট বিল্ডিং’ নামে পরিচিত। দেশটির দ্বিকক্ষবিশিষ্ট জাতীয় আইনসভার কেন্দ্র হিসেবে ভবনটি ব্যবহৃত হয়ে আসছে।

জাপানের পার্লামেন্ট ঘুরে দেখলেন শফিকুর রহমান

প্রকাশ: ০৮:৩২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬